আপডেট সময় :
০৫:৫৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
৫১৭
জন সংবাদটি পড়েছেন
মানবপাচারের অভিযোগে ঝিকরহাটির ইউসুফ খানের বিরুদ্ধে ক্ষোভ, বিচারের দাবি।
মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন এর ঝিকরহাটি গ্রাম এলাকায় ইউসুফ খান নামে এক ব্যক্তির বিরুদ্ধে মানবপাচারের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন পরিবারের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে অনেককে বিপদে ফেলেছেন। অভিযোগে বলা হয়, ইউসুফ খানের সহযোগী হিসেবে তার পিতা জাহাঙ্গীর খানসহ পরিবারের আরও কয়েকজন সদস্য জড়িত রয়েছেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তাদের প্রতারণার মাধ্যমে সর্বস্বান্ত করা হয়েছে এবং অনেকে বিদেশে গিয়ে চরম দুর্ভোগের শিকার হয়েছেন। এলাকাবাসী জানান, এ ধরনের কর্মকাণ্ডের কারণে বহু পরিবার আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে প্রশাসনসহ...
মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন এর ঝিকরহাটি গ্রাম এলাকায় ইউসুফ খান নামে এক ব্যক্তির বিরুদ্ধে মানবপাচারের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন পরিবারের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে অনেককে বিপদে ফেলেছেন।
অভিযোগে বলা হয়, ইউসুফ খানের সহযোগী হিসেবে তার পিতা জাহাঙ্গীর খানসহ পরিবারের আরও কয়েকজন সদস্য জড়িত রয়েছেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তাদের প্রতারণার মাধ্যমে সর্বস্বান্ত করা হয়েছে এবং অনেকে বিদেশে গিয়ে চরম দুর্ভোগের শিকার হয়েছেন।
এলাকাবাসী জানান, এ ধরনের কর্মকাণ্ডের কারণে বহু পরিবার আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।