ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

চাইনিজ তরুণীর প্রেমে মগ্ন বাঙালি তরুণ সুকান্তের বিবাহের খবরে এলাকায় উৎসবের আমেজ।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩১০ জন সংবাদটি পড়েছেন

উচ্চশিক্ষার উদ্দেশ্যে সুদূর চীন দেশে গিয়েছিলেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের টিকরপাড়া গ্রামের যুবক সুকান্ত সেন। পড়াশোনা শেষে সেখানেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের পরিণতি ঘটিয়ে চীনা তরুণী ক্রিস হুইকে বিয়ে করে দীর্ঘ সাত বছর পর হেলিকপ্টারে নববধূকে সঙ্গে নিয়ে নিজ গ্রামে ফিরেছেন তিনি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে হেলিকপ্টারে নববধূসহ সুকান্তের বাড়ি ফেরাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিদেশি নববধূকে এক নজর দেখতে বরের বাড়িতে ভিড় করেন আশপাশের বিভিন্ন এলাকার মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, টিকরপাড়া গ্রামের স্বপন কুমার সেনের ছেলে সুকান্ত সেন পড়াশোনা শেষে চীনেই চাকরিতে যোগ দেন। এ সময় ২০২৩ সালে চীনা তরুণী ক্রিস হুইয়ের সঙ্গে তার পরিচয় হয়। পরে সেই পরিচয় গড়ায় প্রেমের সম্পর্কে। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনের প্রচলিত রীতিতে তাদের বিবাহ নিবন্ধন সম্পন্ন হয়।

বিয়ের পর সুকান্ত চাকরি ছেড়ে দেন। বর্তমানে স্বামী-স্ত্রী মিলে চীনে নিজেদের ব্যবসা পরিচালনা করছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

চীনের চিংহাই প্রদেশে জন্মগ্রহণ করা ক্রিস হুই চাকরির সুবাদে দেশটির অন্যতম বড় শহর সাংহাইয়ে অবস্থান করতেন। বিয়ের পর বাংলাদেশে আসার প্রবল আগ্রহ থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না থাকায় সে সময় বাংলাদেশে আসতে পারেননি নবদম্পতি। অবশেষে বাংলাদেশে এসে শ্বশুরবাড়ির পরিবেশ ও মানুষের আন্তরিকতায় উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রিস হুই।

সুকান্তের ছোট বোন ঐশী সেন বর্তমানে চীনের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানার আগ্রহ ছিল তার ভাবীর। পরিবারের সদস্যরাও ক্রিস হুইয়ের আন্তরিকতা ও সৌজন্যে সন্তুষ্ট বলে জানান তিনি।

চায়নিজ নববধূ গ্রামে আসার খবর ছড়িয়ে পড়লে টিকরপাড়া গ্রামে সুকান্তের বাড়িতে ভিড় করেন আশপাশের এলাকার মানুষ। অনেকেই বিদেশি নববধূকে দেখতে বাড়িতে আসেন এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। স্থানীয়দের মতে, এলাকায় এমন ঘটনা বিরল হওয়ায় কৌতূহল ও আনন্দে মানুষজন ভিড় করছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, চীনে বিবাহ নিবন্ধন সম্পন্ন হলেও বাংলাদেশে হিন্দু ধর্মীয় রীতিতে আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করা হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি গায়ে হলুদ এবং ২২ ফেব্রুয়ারি স্থানীয় বিষ্ণুপদ ধাম মন্দিরে সুকান্ত ও ক্রিস হুইয়ের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এ উপলক্ষে সেন বাড়িতে চলছে ব্যাপক প্রস্তুতি। ভিনদেশি নববধূকে ঘিরে পরিবার ও এলাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

চাইনিজ তরুণীর প্রেমে মগ্ন বাঙালি তরুণ সুকান্তের বিবাহের খবরে এলাকায় উৎসবের আমেজ।

আপডেট সময় : ১১:৪৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬