ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
শিক্ষকের প্রতি সহিংসতা: একটি ভাইরাল ছবি নয়, রাষ্ট্র ও সমাজের মূল্যবোধের আয়না। মাননীয় সংসদ সদস্য ৩২-গাইবান্ধা ৪- গোবিন্দগঞ্জ ড. মোহাম্মদ শামীম কায়সার লিংকন কে সম্প্রসারিত মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে দেখতে চান গাইবান্ধাবাসী। গণপূর্তের প্রধান প্রকৌশলীকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ: ‘তথ্য সন্ত্রাস’ নাকি অনিয়মের অনুসন্ধান? নেপথ্যে কি পদ দখলের সমীকরণ ? কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭। সিলেটে অটোরিকশায় তুলে নিয়ে অন্যত্র নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার। কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫। বীরগঞ্জে বাসাবাড়ী- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মহিলাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন। হাওরে ব্যবহৃত চায়না দুয়ারি জাল” বন্ধের দাবিতে মামদনেনববন্ধন। রথযাত্রা: ইতিহাস, সনাতন সংস্কৃতির ধারাবাহিকতা, আধ্যাত্মিক দর্শন ও মানবমুক্তির চিরন্তন বার্তা। হরিদাস চন্দ্র তরুণী দাসকে ঘিরে বিতর্ক: আইনের শাসন, ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক প্রজ্ঞার কঠিন পরীক্ষা।

রাজারহাটে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হত্যা না আত্মহত্যা?

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮৫ জন সংবাদটি পড়েছেন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদরের চান্দামারী গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নাসরিন বেগম (২২)। মঙ্গলবার সকালে নিজ গৃহ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত কোরবানি ঈদের পর উলিপুরের গড়াইরহাট এলাকার বাসিন্দা নাসরিন বেগমের সাথে রাজারহাট উপজেলা সদরের চান্দামারী মিয়াজিপাড়া গ্রামের নুর আলমের (২৪) বিয়ে হয়। বর্তমানে নাসরিন চার মাসের অ*ন্তঃ*স্বত্বা ছিলো।

সোমবার দিবাগত রাতে পরিবারের সবার সাথে সাহরি খেয়ে নাসরিন ও তার স্বামী নিজ ঘরে ঘুমাতে যান। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে নুর আলম ঘুম থেেক উঠে নাসরিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নুর আলমের পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য কলহ চলে আসছিল।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

শিক্ষকের প্রতি সহিংসতা: একটি ভাইরাল ছবি নয়, রাষ্ট্র ও সমাজের মূল্যবোধের আয়না।

রাজারহাটে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হত্যা না আত্মহত্যা?

আপডেট সময় : ০৯:৫৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬