ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত।  বিশ্বম্ভরপুর উপজেলাতে পরিকল্পিত অগ্নিসংযোগ: বাইরে থেকে তালা মেরে বসতঘরে আগুন, প্রাণনাশের চেষ্টা। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। আমার রক্তে বাঁচুক প্রাণ ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মাদারীপুরের রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব ২০২৬, অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মাত্রায়, নতুন কলেবরে কদমবাড়ী দিঘীর পাড়।  মাদারীপুরের রাজৈরে স্বচ্ছ সাংবাদিকতা,পেশাগত দায়িত্ববোধ, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ও সামাজিক অঙ্গীকারকে সামনে রেখে সারাক্ষণ বার্তা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর, প্রাণবন্ত, ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল। মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–রংপুর ফোর লেন।! ইলিশ ধরায় সরকারের নিষেধাজ্ঞা, চরম ভোগান্তিতে ভোলার লক্ষাধিক জেলে সম্প্রদায়ের মানুষ। গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার। লুকিয়ে থাকা খামেনির অবস্থান যেভাবে খুঁজে পায় সিআইএ–ইসরাইল।

সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাট, মোবাইল ভাংচুর।

‎সুনামগঞ্জ জেলা শহরের পৌর বিপনী মার্কেটের দ্বিতীয় তলায় একুশে টেলিভিশন ও দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুস সালামের অফিসে ঢুকে দুর্ধর্ষ হামলা, ভাঙচুর ও ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনা ঘটেছে। ছাতক উপজেলার শক্তিয়ারগাও গ্রামের ইসলাম উদ্দিনের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী জেলা শহরের প্রাণকেন্দ্রে এই তান্ডব চালায়। হামলাকারীরা সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে এলাকা ছাড়ার হুমকি দিয়েছে।

‎ভুক্তভোগী সাংবাদিক আব্দুস সালাম জানান, সম্প্রতি তার প্রকাশিত একটি সংবাদ ইসলাম উদ্দিনের বিপক্ষে যাওয়ায় সে চরম ক্ষিপ্ত হয়। ওই সংবাদের কারণে নিজের ২-৩ লাখ টাকা ক্ষতি হয়েছে দাবি করে ইসলাম উদ্দিন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে জেলা সদরের কার্যালয়ে চড়াও হয়। তারা অফিসের ভেতর ঢুকে চিৎকার করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং বলে যে এই টাকা না দিলে সাংবাদিককে বড় ধরনের খেসারত দিতে হবে।

‎হামলা চলাকালীন সন্ত্রাসীরা অফিসের আসবাবপত্র ভাঙচুর করে এবং উপস্থিত সবাইকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ফেলে। এ সময় সাংবাদিকের ব্যবহৃত মোবাইল ফোনটি জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়। সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় প্রকাশ্যে ঘোষণা দেয় যে, অবিলম্বে টাকা না দিলে পরবর্তীতে আরও বড় ধরনের হামলা ও প্রাণনাশের ঘটনা ঘটানো হবে।

‎জেলা শহরের ব্যস্ততম বিপনী মার্কেটে দিনে-দুপুরে একজন প্রবীণ সাংবাদিকের অফিসে এমন দুর্ধর্ষ হামলার ঘটনায় সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সাংবাদিক সমাজ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসী ইসলাম উদ্দিন ও তার বাহিনীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান শুরু করার আশ্বাস দিয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ডে দণ্ডিত। 

সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে সন্ত্রাসী হামলা লাখ টাকা চাঁদা দাবি ও লুটপাট, মোবাইল ভাংচুর।

আপডেট সময় : ১১:২১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬