ঢাকা ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
শিক্ষকের প্রতি সহিংসতা: একটি ভাইরাল ছবি নয়, রাষ্ট্র ও সমাজের মূল্যবোধের আয়না। মাননীয় সংসদ সদস্য ৩২-গাইবান্ধা ৪- গোবিন্দগঞ্জ ড. মোহাম্মদ শামীম কায়সার লিংকন কে সম্প্রসারিত মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে দেখতে চান গাইবান্ধাবাসী। গণপূর্তের প্রধান প্রকৌশলীকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ: ‘তথ্য সন্ত্রাস’ নাকি অনিয়মের অনুসন্ধান? নেপথ্যে কি পদ দখলের সমীকরণ ? কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭। সিলেটে অটোরিকশায় তুলে নিয়ে অন্যত্র নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার। কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫। বীরগঞ্জে বাসাবাড়ী- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মহিলাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন। হাওরে ব্যবহৃত চায়না দুয়ারি জাল” বন্ধের দাবিতে মামদনেনববন্ধন। রথযাত্রা: ইতিহাস, সনাতন সংস্কৃতির ধারাবাহিকতা, আধ্যাত্মিক দর্শন ও মানবমুক্তির চিরন্তন বার্তা। হরিদাস চন্দ্র তরুণী দাসকে ঘিরে বিতর্ক: আইনের শাসন, ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক প্রজ্ঞার কঠিন পরীক্ষা।

গফরগাঁওয়ে ইটভাটায় লরি চাপায় শিশুর মৃত্যু। শাস্তির দাবিতে মানববন্ধন।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একটি ইটভাটায় লরি চাপায় এক শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার সকালে গফরগাঁও প্রেসক্লাবের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে অভিযুক্তদের বিচার ও ঝুঁকিপূর্ণ ইটভাটার কার্যক্রম বন্ধের দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের শেখের ভিটা এলাকায় অবস্থিত মেসার্স ভাই আর বোন ইটভাটায় লড়ি চাপায় হাসিব (১৬) নামে এক কিশোর শ্রমিক নিহত হয়। নিহত হাসিব ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করত।

এলাকাবাসী অভিযোগ করেন, এর আগেও একই ইটভাটার ট্রাক্টর লরি চাপায় উম্মে হাবিবা নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল। বারবার দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন আবু তাহের, জহিরুল ইসলাম শিপু, জসিম ও কাজল শেখসহ স্থানীয়রা। বক্তারা বলেন, শেখের ভিটা এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বিআরবি ইটভাটার কারণে জননিরাপত্তা হুমকির মুখে পড়েছে। তারা ইটভাটাটি দ্রুত বন্ধ ও মালিক তাজুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানান।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

শিক্ষকের প্রতি সহিংসতা: একটি ভাইরাল ছবি নয়, রাষ্ট্র ও সমাজের মূল্যবোধের আয়না।

গফরগাঁওয়ে ইটভাটায় লরি চাপায় শিশুর মৃত্যু। শাস্তির দাবিতে মানববন্ধন।

আপডেট সময় : ১১:৩৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬