ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
শিক্ষাঙ্গন কি এখন অপরাধীদের নতুন টার্গেট? নিরাপত্তাহীন শিক্ষাপ্রতিষ্ঠান মানে অনিরাপদ ভবিষ্যৎ। শিক্ষকের প্রতি সহিংসতা: একটি ভাইরাল ছবি নয়, রাষ্ট্র ও সমাজের মূল্যবোধের আয়না। মাননীয় সংসদ সদস্য ৩২-গাইবান্ধা ৪- গোবিন্দগঞ্জ ড. মোহাম্মদ শামীম কায়সার লিংকন কে সম্প্রসারিত মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে দেখতে চান গাইবান্ধাবাসী। গণপূর্তের প্রধান প্রকৌশলীকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ: ‘তথ্য সন্ত্রাস’ নাকি অনিয়মের অনুসন্ধান? নেপথ্যে কি পদ দখলের সমীকরণ ? কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭। সিলেটে অটোরিকশায় তুলে নিয়ে অন্যত্র নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার। কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫। বীরগঞ্জে বাসাবাড়ী- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মহিলাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন। হাওরে ব্যবহৃত চায়না দুয়ারি জাল” বন্ধের দাবিতে মামদনেনববন্ধন। রথযাত্রা: ইতিহাস, সনাতন সংস্কৃতির ধারাবাহিকতা, আধ্যাত্মিক দর্শন ও মানবমুক্তির চিরন্তন বার্তা।

গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার।

রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-৫। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৮ কেজি ৩৯০ গ্রাম গান পাউডার এবং ১ কেজি ১৭০ গ্রাম ভাঙা কাঁচের গুঁড়া।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাতে র‍্যাব-৫-এর সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন তালধারী এলাকায় অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১০:৩০ মিনিটে পরিচালিত এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।

বস্তাটি তল্লাশি করে ভেতরে পৃথক দুটি পলিথিনে মোড়ানো অবস্থায় বিস্ফোরক সদৃশ দ্রব্য গান পাউডার ও ধারালো কাঁচের গুঁড়া পাওয়া যায়। র‍্যাব জানায়, উদ্ধারকৃত এই সরঞ্জামগুলো মূলত ককটেল বা হাতবোমা তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত হয়।

উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক আলামতগুলো জব্দ করা হয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৫ জানিয়েছে, জননিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড রোধে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

শিক্ষাঙ্গন কি এখন অপরাধীদের নতুন টার্গেট? নিরাপত্তাহীন শিক্ষাপ্রতিষ্ঠান মানে অনিরাপদ ভবিষ্যৎ।

গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার।

আপডেট সময় : ০৩:৩৮:১১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬