ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কটিয়াদীতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি শামীম ও সহযোগী গ্রেপ্তার। স্ত্রী—সন্তান ও স্বজনদের নামে শত শত বিঘা জমি, শহরে বহুতল ভবন—মার্কেটসহ বিপুল সম্পদ দুদকে তদন্ত চলমান। শিক্ষাঙ্গন কি এখন অপরাধীদের নতুন টার্গেট? নিরাপত্তাহীন শিক্ষাপ্রতিষ্ঠান মানে অনিরাপদ ভবিষ্যৎ। শিক্ষকের প্রতি সহিংসতা: একটি ভাইরাল ছবি নয়, রাষ্ট্র ও সমাজের মূল্যবোধের আয়না। মাননীয় সংসদ সদস্য ৩২-গাইবান্ধা ৪- গোবিন্দগঞ্জ ড. মোহাম্মদ শামীম কায়সার লিংকন কে সম্প্রসারিত মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে দেখতে চান গাইবান্ধাবাসী। গণপূর্তের প্রধান প্রকৌশলীকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ: ‘তথ্য সন্ত্রাস’ নাকি অনিয়মের অনুসন্ধান? নেপথ্যে কি পদ দখলের সমীকরণ ? কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭। সিলেটে অটোরিকশায় তুলে নিয়ে অন্যত্র নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার। কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫। বীরগঞ্জে বাসাবাড়ী- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মহিলাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন।

ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩।

সম্রাট আলাউদ্দিন,ধামরাই (ঢাকা)ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতির সময় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।রবিবার (০১ মার্চ) হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন ডিবি (উত্তর) শাখার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঢুলিভিটা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং তাদের কাছ থেকে একটি প্রাইভেট কারসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. আব্দুল করিম ওরফে আব্দুল করিম মুন্সি (৫০), মো. সাদ্দাম হোসেন (৩০) ও মো. মহসিন ওরফে সুন্দর আলী (৪৫)। তাদের মধ্যে আব্দুল করিমের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়, সাদ্দাম হোসেনের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায় এবং মহসিনের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলায়। বর্তমানে তারা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

অভিযানের সময় তাদের হেফাজত থেকে একটি পুরোনো গোল্ডেন রঙের প্রাইভেট কার জব্দ করা হয়, যার নম্বর ঢাকা মেট্রো-গ-১২-৯৪৫৪। এ ছাড়া উদ্ধার করা হয়েছে একটি বড় কাটার, একটি ধারালো ছুরি, একটি স্টিলের রেঞ্চ, একটি হাতুড়ি এবং কালো টেপ মোড়ানো একটি লোহার পাইপ। এসব সরঞ্জাম ডাকাতির কাজে ব্যবহারের প্রস্তুতি হিসেবে রাখা হয়েছিল বলে পুলিশের দাবি।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশের অপরাধসংক্রান্ত তথ্যভান্ডার (পিসিপিআর) পর্যালোচনায় দেখা গেছে, আব্দুল করিমের বিরুদ্ধে ১৬টি, সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ৬টি এবং মহসিনের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে চুরি, ডাকাতি ও মাদকসংক্রান্ত অভিযোগ রয়েছে।

ডিবি (উত্তর) শাখার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, এ ঘটনায় ধামরাই থানায় মামলা করা হয়েছে। মামলাটি পেনাল কোডের ৩৯৯ ও ৪০২ ধারায় রুজু করা হয়েছে। রবিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কটিয়াদীতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি শামীম ও সহযোগী গ্রেপ্তার।

ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩।

আপডেট সময় : ০৫:২৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬