ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

রাজৈরের গণমানুষের ভালোবাসায় সিক্ত হলেন নবনির্বাচিত এমপি জাহান্দার আলী মিয়া।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৬৮৩ জন সংবাদটি পড়েছেন

মাদারীপুর-২ সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়াকে রাজৈরে স্মরণকালের বর্ণাঢ্য গণসংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ,২৬) বিকেলে পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাজৈর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজৈর উপজেলা বিএনপির সভাপতি ওহাব আলী মিয়ার সভাপতিত্বে এবং রাজৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট মোঃ জামিনুর হোসেন মিঠু। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য জীবন বোস, রাজৈর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসু,সাংগঠনিক সম্পাদক মহসিন ফকির প্রমুখ। সভা শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এর আগে দুপুরে নবনির্বাচিত এই সংসদ সদস্য রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শামীম আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জনবল সংকট নিরসন ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

রাজৈরের গণমানুষের ভালোবাসায় সিক্ত হলেন নবনির্বাচিত এমপি জাহান্দার আলী মিয়া।

আপডেট সময় : ০৯:১৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬