ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ডাকাতি মামলার আসামিকে বাঁচাতে তৎপর জিএম এইচআর ও ডিপো ইনচার্জ : যমুনা অয়েলে দ্বৈত নীতির বিস্ফোরক অভিযোগ। বনলতা ল্যান্ডমার্কে অন্ধকারের জাল: শেয়ার দখল, কোটি টাকার লেনদেন ও ‘হুমকির রাজনীতি’—কার স্বার্থে নীরবতা ? ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ। আমলাতন্ত্রের আনুষ্ঠানিক সংস্কার অতি আবশ্যক। তজুমদ্দিনে হামলার শিকার ছাত্রদল নেতা, থানায় অভিযোগের পর প্রেসক্লাবে সরব নেতাকর্মীরা। শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হেনায়ারা খানমের দায়িত্বহীনতার জন্য ১৫০ জন শিক্ষক বেতন ও ঈদ বোনাস পেল না। হাত- পা বাঁধা অবস্থায় এক শিক্ষার্থীকে জীবিত উদ্ধার। ক্লিন, গ্রীন ও নিরাপদ নগরী চট্টগ্রাম করতে চাই- বললেন শাহাদাত হোসেন।  সীতাকুণ্ড মডেল থানা এলাকায় চাঞ্চল্যকর শিশু হত্যা ঘটনার মূল আসামী বাবু শেখ গ্রেপ্তার। মাদারীপুরের রাজৈর উপজেলার গণেশ পাগল সেবাশ্রম মাঠে ঐতিহ্যবাহী হোলি উৎসব-২০২৬ উদযাপিত।

তজুমদ্দিনে হামলার শিকার ছাত্রদল নেতা, থানায় অভিযোগের পর প্রেসক্লাবে সরব নেতাকর্মীরা।

ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নে ছাত্রদল নেতা শাখাওয়াত হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শাখাওয়াত হোসেন বাদী হয়ে তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। হামলার ঘটনার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে উপজেলা ছাত্রদল তজুমদ্দিন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সকালে শাখাওয়াত হোসেন ইসলামী ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে চাঁচড়া মধ্যবাজার এলাকায় পৌঁছালে আমির হোসেন ও মহিউদ্দিন নামের দু’জন তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় কিল-ঘুষি ও এলোপাতাড়ি মারধরের পাশাপাশি তার সঙ্গে থাকা প্রায় এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী হেলাল উদ্দিন ও সোহাগ জানান, হামলাটি পূর্বপরিকল্পিত বলে তাদের ধারণা। আকস্মিক আক্রমণের পর অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রদলের সভাপতি মাহমুদ আহমেদ বলেন, শাখাওয়াত হোসেন বিএনপির একজন নির্যাতিত কর্মী। ২০২০ সালে আওয়ামী লীগ সরকার তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে দুই বছর কারাভোগে বাধ্য করে। বিষয়টি নিয়ে লন্ডনে অবস্থানরত বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তখন নিন্দা জানিয়েছিলেন। তিনি বলেন, “আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম জানান, ছাত্রদল নেতার ওপর হামলার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে এবং দ্রুত আইনি পদক্ষেপের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ডাকাতি মামলার আসামিকে বাঁচাতে তৎপর জিএম এইচআর ও ডিপো ইনচার্জ : যমুনা অয়েলে দ্বৈত নীতির বিস্ফোরক অভিযোগ।

তজুমদ্দিনে হামলার শিকার ছাত্রদল নেতা, থানায় অভিযোগের পর প্রেসক্লাবে সরব নেতাকর্মীরা।

আপডেট সময় : ০৪:০২:১০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬