বিক্রমপুর কল্যাণ সমিতির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কবির হোসেন খান, সভাপতি, দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতি।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব খাজা আব্দুল হামিদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মেদ, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আতাউর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নাসির শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম ব্যাপারী, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব দেলোয়ার হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ মোঃ আব্দুর হাকিম,সাংগঠনিক সম্পাদক মোঃ সুজন মাহমুদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান হামিদুল ইসলাম সুমন।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং আওলাদ হোসেন খান, সদস্য, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
নিজস্ব প্রতিবেদক 


















