ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়ি থেকে ২০০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ আলী হোসেন (২৩) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

রোববার (০৮ মার্চ,২৬) দিবাগত রাত ১:৫০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ১২নং চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত আলী হোসেন ওই গ্রামের এবরান আলীর ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল শনিবার (০৭ মার্চ) থেকে এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। রোববার রাত ১২:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, আলী হোসেন তার বাড়িতে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ হেরোইন মজুদ করে রেখেছে।

সংবাদ পাওয়ার পর র‍্যাবের আভিযানিক দলটি তাৎক্ষণিকভাবে মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে আলী হোসেনের বাড়িতে হানা দেয়। অভিযানে তার হেফাজত থেকে একটি শপিং ব্যাগের ভেতর দুটি স্বচ্ছ পলিথিন প্যাকেটে রাখা বাদামী রঙের ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

র‍্যাব-৫ জানিয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়ি থেকে ২০০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার।

আপডেট সময় : ০৩:৫৮:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬