ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কটিয়াদীতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি শামীম ও সহযোগী গ্রেপ্তার। স্ত্রী—সন্তান ও স্বজনদের নামে শত শত বিঘা জমি, শহরে বহুতল ভবন—মার্কেটসহ বিপুল সম্পদ দুদকে তদন্ত চলমান। শিক্ষাঙ্গন কি এখন অপরাধীদের নতুন টার্গেট? নিরাপত্তাহীন শিক্ষাপ্রতিষ্ঠান মানে অনিরাপদ ভবিষ্যৎ। শিক্ষকের প্রতি সহিংসতা: একটি ভাইরাল ছবি নয়, রাষ্ট্র ও সমাজের মূল্যবোধের আয়না। মাননীয় সংসদ সদস্য ৩২-গাইবান্ধা ৪- গোবিন্দগঞ্জ ড. মোহাম্মদ শামীম কায়সার লিংকন কে সম্প্রসারিত মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে দেখতে চান গাইবান্ধাবাসী। গণপূর্তের প্রধান প্রকৌশলীকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ: ‘তথ্য সন্ত্রাস’ নাকি অনিয়মের অনুসন্ধান? নেপথ্যে কি পদ দখলের সমীকরণ ? কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭। সিলেটে অটোরিকশায় তুলে নিয়ে অন্যত্র নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার। কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫। বীরগঞ্জে বাসাবাড়ী- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মহিলাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন।

সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেয়েছেন জুয়েল খন্দকার।

সেরা অনুসন্ধানী সাংবাদিকতার জন্য সম্মাননা পেয়েছেন সাংবাদিক জুয়েল খন্দকার।

শুক্রবার (৬ মার্চ) কুমিল্লার একটি রেস্তোরায় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা (মাসাস) আয়োজিত সম্মাননা, ইফতার ও দোয়া মাহফিলে তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।জুয়েল খন্দকার বর্তমানে সাপ্তাহিক দেশপত্র পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তার পরিচালনায় সংবাদ টিভি নামে একটি আইপি টিভি চ্যানেলও রয়েছে।

অনুসন্ধানী সাংবাদিকতায় বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের ঘটনা তুলে ধরার কারণে তিনি আলোচনায় আসেন।

অতীতে তিনি নিউজ ২৪ টিভি–এর আন্তর্জাতিক প্রতিনিধি হিসেবে মালদ্বীপসহ কয়েকটি দেশে কাজ করেছেন।

তার অনুসন্ধানী প্রতিবেদনের মধ্যে টেকনাফে ওসি প্রদীপের সঙ্গে জড়িত মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে প্রাথমিক তথ্য প্রকাশ এবং সাবেক যুব মহিলা লীগ নেত্রী পাপিয়া সংক্রান্ত নানা অনিয়মের খবর প্রকাশ বিশেষভাবে আলোচিত হয়।

এছাড়া বিভিন্ন সময় সরকারি দপ্তরের অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশের কারণে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলাও করা হয়েছিল বলে জানা গেছে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা অনুসন্ধানী সাংবাদিকতায় সাহসী ভূমিকার জন্য জুয়েল খন্দকারকে অভিনন্দন জানান এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কটিয়াদীতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি শামীম ও সহযোগী গ্রেপ্তার।

সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেয়েছেন জুয়েল খন্দকার।

আপডেট সময় : ০৪:১৭:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬