ঢাকা ১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত।

আজ ( ১০ মার্চ,২৬) মঙ্গলবার চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২:০০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। সভার শুরুতেই গত সভার সিদ্ধান্তের কার্যক্রম নিয়ে উপস্থাপন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন আল আজাদ। এরপর জেলার বাজার পরিস্থিতি, বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি এবং বাজার মনিটরিং জোরদার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার বিভিন্ন ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়, নিষিদ্ধ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় রোধকল্পে মোবাইল কোর্ট পরিচালনায় কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়। সভায় বিদেশি পণ্যের প্যাকেটে বা কৌটায় আমদানিকারকের সিল থাকতে হবে বলে জানানো হয়। মাহে রমজানের ইফতারি পণ্য ও রোজার বাজার পরিস্থিতিতে মনিটরিং জোরদার করতে হবে। ঈদের বাজারদর অস্বাভাবিক হলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে ঈদ শপিংমলে জামা-কাপড়ের দাম স্বাভাবিক রাখা নিয়েও আলোচনা সভায় উঠে আসে।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘ঔষধের দোকানে জরিমানা হবে কঠোরভাবে। অনিয়ম পেলে জেল-জরিমানা দিতে হবে ফার্মেসি মালিকদের। কোনো ফার্মেসিতে যদি নকল ঔষধ ও স্যাম্পল থাকে তাহলে সঙ্গে সঙ্গে জরিমানার আওতায় নিয়ে আসতে হবে। চোরাই ঔষধ ধরা পড়লে ছাড় না দিয়ে জেল দিতে হবে। ভোক্তা অভিযানে জরিমানায় ৫ হাজার টাকা করলে হবে না, জরিমানা করতে হবে লাখ টাকা। রমজান মাস উপলক্ষে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে হবে। সেই সঙ্গে ঈদ শপিংমলেও জামা-কাপড়ের দাম স্বাভাবিক রাখার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানাচ্ছি।’

এসময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা প্রশাসক (তথ্য ও আইসিটি) বি. এম. তারিক-উজ-জামান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, কৃষি বিপণন কর্মকর্তা রাশেদুজ্জামান, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান প্রমুখ

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৭:৫৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬