ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কটিয়াদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। দায়িত্বে অবহেলার কারণে কালকিনিতে চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিলেন প্রশাসন। যমুনা অয়েলে ব্যাপক রদবদল, বদলী হয়েও চেম্বার দখলে রেখেছে ক্ষমতাধর মাসুদুল ইসলাম। অনৈতিক কর্মকাণ্ডের জন্য মোহনা টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার ও ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মুহাম্মদ ওয়ালিউল্লাহ চাকুরীচ্যুত! ব্র্যাক সীডের আয়োজনে কাহারোলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত। দিনাজপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত। ইতালি প্রবাসী বাড়িতে ভয়াবহ ডাকাতি, ১৫ ভরি স্বর্নালংকার, নগদ সারে চার লাখ টাকা ও স্মার্ট ফোন লুট।  মে দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভায় নাজিমুর রহমান শ্রমিক শ্রেণির অধিকার আদায়ের ঐক্যের প্রতীক মে দিবস। অনলাইন জুয়ায় অর্থ সংকটে আপন দাদীকে হত্যা, অবশেষে স্বর্ণালঙ্কার সহ পুলিশের জালে আটক তিনজন। নোয়াখালীতে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ।

যাত্রাবাড়ীতে চার লক্ষ টাকার ১২৯৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গতকাল ১০ মার্চ ,২৬ তারিখ রাত অনুমান ৩:০০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল ১০ মার্চ, ২০২৬ তারিখ রাত অনুমান .০০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানার পাড়াডগাইর এলাকা হতে ১২৯৫ (বারো শত পঁচানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট, ০২ টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৩৯০০/- (উনচল্লিশত) টাকা সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। উদ্ধারকৃত ইয়াবার অবৈধ বাজার মূল্য আনুমানিক ৩,৮৮,৫০০/- (তিন লক্ষ আটাশি হাজার পাঁচ শত) টাকা প্রায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম দুস মোহাম্মদ (৪৮), পিতা- রাজ্জাক আলী, সাং-রঙ্গী খালি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি কক্সবাজারের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক সমাজের ভয়াবহ একটি ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, পারিবারিক বন্ধনকে নষ্ট করছে এবং যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। র‌্যাব-১০ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ছাড়া একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন সম্ভব নয়। ভবিষ্যতেও র‌্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কটিয়াদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

যাত্রাবাড়ীতে চার লক্ষ টাকার ১২৯৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

আপডেট সময় : ০১:০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬