ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
চুক্তিভিত্তিক সচিব কামরুজ্জামান’র কান্ড! কমলনগরে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ: অপহরণের অভিযোগ, মেয়েকে ফিরে পাওয়ার আকুতি বাবার। খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ফের খানাখন্দ: নোংরা পানিতে ভিজছে পথচারী, সওজের দ্রুত সংস্কারের আশ্বাস। কালীগঞ্জে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা কুয়াকাটায় সাংবাদিকদের ঐতিহাসিক মিলনমেলা। সৌদি আরবে মেশিনে কাটা পড়ে বাংলাদেশি যুবক নাদিম হোসেন নিহত হন। লালমনিরহাট রেল ডিভিশনের আতঙ্কের নাম সোহেল সাইদুর সিন্ডিকেট । রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণা: ডিবি পুলিশের জালে দুই প্রতারক। কটিয়াদীতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি শামীম ও সহযোগী গ্রেপ্তার। স্ত্রী—সন্তান ও স্বজনদের নামে শত শত বিঘা জমি, শহরে বহুতল ভবন—মার্কেটসহ বিপুল সম্পদ দুদকে তদন্ত চলমান।

টাঙ্গাইল জেলায় বরাদ্দকৃত খেজুরের কার্টুনে সংখ্যায় গড়মিল।

সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া টাঙ্গাইলে খেজুরের কার্টুনের হিসাবে গরমিল দেখা দিয়েছে।

বুধবার (১১ মার্চ) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার প্রকাশিত খেজুরের বরাদ্দে গরমিল দেখা যায়। এ নিয়ে জেলাজুড়ে আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া ১২ হাজার ৫০০ কার্টুন খেজুর দেশের বিভিন্ন জেলায় বরাদ্দ দেয় সরকার। ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ এর দেওয়া এই খেজুর জেলা প্রশাসকদের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়। সে হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকাশিত বরাদ্দে টাঙ্গাইলে ৩১৮ কার্টুন খেজুর দেওয়া হয়। কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার প্রকাশিত হিসেবে ৩০০ কার্টুন বরাদ্দ দেখানো হয়েছে। ১৮ কার্টুন খেজুর কম দেখানোয় সমালোচনার সৃষ্টি হয়েছে।

সূত্র জানায়, গত ১ মার্চ সারাদেশে সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে খেজুরের কার্টুন বরাদ্দ দেওয়া হয়। কিন্তু জেলা পর্যায়ে খেজুরের বরাদ্দের এসব তথ্য বুধবার ছড়িয়ে পড়ে৷

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার সূত্রে জানা যায়, বাসাইলে ১৭ কার্টন, ভূঞাপুর ২৩, দেলদুয়ারে ১৬, ধনবাড়ীতে ১৬, ঘাটাইলে ৩৩, গোপালপুরে ২০, কালিহাতীতে ৩৩, নাগরপুরে ২৩, সখীপুরে ২৩ এবং টাঙ্গাইল সদরে ৩৮ কার্টন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত বলেন, প্রথমে আমাদের ৩১৮ কার্টুন বরাদ্দ দেওয়ার কথা বলেছিল। কিন্তু পরবর্তীতে তা সংশোধন করে ৩০০ কার্টুন বরাদ্দ দেওয়া হয়। এতে কোনো গড়মিল নেই।

বিষয়টি নিয়ে তিনি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখায় খোঁজ নিতে বলেন। তিনি আরও বলেন, বরাদ্দের এসব খেজুর ইউএনওদের কাছে দেওয়া হয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

চুক্তিভিত্তিক সচিব কামরুজ্জামান’র কান্ড!

টাঙ্গাইল জেলায় বরাদ্দকৃত খেজুরের কার্টুনে সংখ্যায় গড়মিল।

আপডেট সময় : ০১:০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬