ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
র‍্যাব-বিজিবির পৃথক অভিযানে ১ লাখ ১২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৫। রূপগঞ্জে মাদক বিক্রির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷  চিলমারীতে “আইনশৃঙ্খলা কমিটির মাসিক মিটিং” অনুষ্ঠিত। কটিয়াদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। দায়িত্বে অবহেলার কারণে কালকিনিতে চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিলেন প্রশাসন। যমুনা অয়েলে ব্যাপক রদবদল, বদলী হয়েও চেম্বার দখলে রেখেছে ক্ষমতাধর মাসুদুল ইসলাম। অনৈতিক কর্মকাণ্ডের জন্য মোহনা টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার ও ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মুহাম্মদ ওয়ালিউল্লাহ চাকুরীচ্যুত! ব্র্যাক সীডের আয়োজনে কাহারোলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত। দিনাজপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত। ইতালি প্রবাসী বাড়িতে ভয়াবহ ডাকাতি, ১৫ ভরি স্বর্নালংকার, নগদ সারে চার লাখ টাকা ও স্মার্ট ফোন লুট। 

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই হট্টগোল, বিরোধীদলের ওয়াক আউট।

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৩২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ২১৩ জন সংবাদটি পড়েছেন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির প্রসঙ্গ উত্থাপন করলে বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানান

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানান স্পিকার হাফিজ উদ্দিন। এ সময় বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তাঁদের হাতে প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’–সহ বিভিন্ন স্লোগান লেখা রয়েছে। স্পিকার এ সময় সবাইকে শান্ত থাকতে আহ্বান জানান।

রাষ্ট্রপতি এর মধ্যে দিয়েই সংসদের অধিবেশনে ঢোকেন। তিনি স্পিকারের পাশে বসেন। সংসদে হইচই করতে থাকেন বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা। এর মধ্যেই বক্তব্য শুরু করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাঁর বক্তব্য চলাকালে প্রধানমন্ত্রী ও বিএনপির সংসদ সদস্যদের টেবিল চাপড়াতে দেখা যায়। বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াক আউট করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদি সরকারের পতন ঘটেছে। তিনি জুলাই গণ–অভ্যুত্থান ও জুলাই শহীদদের স্মরণে নেওয়া অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তুলে ধরেন। বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের কথাও তুলে ধরেন।

রাষ্ট্রপতি মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে কথা বলেন। মূল্যস্ফিতী ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের বিষয়ে তথ্য জানান।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

র‍্যাব-বিজিবির পৃথক অভিযানে ১ লাখ ১২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৫।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই হট্টগোল, বিরোধীদলের ওয়াক আউট।

আপডেট সময় : ০৪:৩২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬