ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

প্রান্তিক জনগোষ্ঠী থেকে উঠে আসা গৃহবধূ নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক।

নিজের জীবনের সংগ্রাম আর নেতৃত্বে উঠে আসার অনুপ্রেরণামূলক গল্প আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে তানজানিয়া সফরে যাচ্ছেন সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন প্রান্তিক জনগোষ্ঠীর গৃহবধূ অপর্ণা মল্লিক।

সিসিডিবি (CCDB-Christian Commission for Development in Bangladesh) এনগেজ প্রকল্পটি (ENGAGE Project) ২০২০ সাল থেকে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নে নারীদের নেতৃত্ব উন্নয়ন এবং স্বাবলম্বী করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। উক্ত প্রকল্পের সাথে ১৫০ জন নারী প্রত্যক্ষভাবে যুক্ত আছেন, তার মধ্যে জবা নারী উনন্নয় দলের একজন সফল সভা নেত্রী অপর্ণা মল্লিক। তিনি শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মাঝিরপাড়া গ্রামের বাসিন্দা।

গৃহবধূ জীবন থেকে বেরিয়ে এসে অপর্ণা মল্লিক এনগেজ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। ধীরে ধীরে নিজের দক্ষতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশের মাধ্যমে তিনি নিজেকে একজন নেত্রী হিসেবে গড়ে তোলেন। সমাজের নানা বাধা, পারিবারিক ও সামাজিক প্রতিবন্ধকতা অতিক্রম করে আজ তিনি একজন সফল নারী নেত্রী হিসেবে সকলের নিকট পরিচিত।

তার এই সাফল্যের গল্প আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে কোডি ইনিস্টিটিউট (Coady Institute) নামক একটি কানাডিয়ান প্রতিষ্ঠান তাকে তানজানিয়ায় অনুষ্ঠিতব্য এনগেজ গ্লোবাল গেদারিং অন ওমেনস লিডারশিপ এ্যান্ড একটিভ সিটিজেশিপ (ENGAGE Global Gathering on Woman’s Leadership and Active Citizenship) প্রোগ্রামে অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানিয়েছেন। প্রতিষ্ঠানটির আমন্ত্রণে তিনি ২০ মার্চ ২০২৬ তানজানিয়ায় উক্ত প্রোগ্রামে অংশগ্রহণ করতে যাচ্ছেন। এই প্রোগ্রামে আরও অংশগ্রহণ করবেন বাংলাদেশসহ ভারত, ইথিউপিয়া, হাইতি ও তানজানিয়ার প্রতিনিধিরা। সেখানে তিনি ২২ মার্চ, ২০২৬ থেকে ২৮ মার্চ, ২০২৬ পর্যন্ত অবস্থান করবেন। সেখানে তিনি নিজের জীবনের অভিজ্ঞতা, সংগ্রাম ও শ্যামনগরের নারীদের নেতৃত্বে এগিয়ে আসার গল্প তুলে ধরবেন।

অপর্ণা মল্লিকের এই আন্তর্জাতিক সফর স্থানীয় নারীদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তার এই অর্জন ভবিষ্যতে আরও অনেক নারীকে ঘরের চার দেয়াল পেরিয়ে নেতৃত্বের পথে এগিয়ে যেতে সাহস জোগাবে।

অপর্ণা বলেন, উপকূলীয় এলাকার অবহেলিত জনগোষ্ঠীর আমি একজন গৃহবধু। বাড়ি থেকে ঢাকা যাওয়ার মত সামর্থ্য আমার নেই। সেখানে বিদেশের যাওয়ার কথা ভাবা আমার কাছে স্বপ্নের মত। তানজানিয়ার এমন একটি প্রোগ্রামে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সিসিডিবি এনগেজ প্রকল্পকে অনেক ধন্যবাদ।

সিসিডিবিএনগেজ প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা বলেন, অপর্ণা মল্লিক সাহসী একজন নারী। এনগেজ প্রকল্পের সাথে যুক্ত হয়ে তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

তার এই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেখে খুশি হয়ে কোডি ইনস্টিটিউট তাকে তানজানিয়ার প্রোগ্রামে তার সফলতার কথা তুলে ধরার জন্য আমন্ত্রণপত্র পাঠিয়েছেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

প্রান্তিক জনগোষ্ঠী থেকে উঠে আসা গৃহবধূ নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক।

আপডেট সময় : ০৭:৩৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬