ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

বিশিষ্ট শিক্ষাবিদ, প্রধান শিক্ষক স্বর্গীয় প্রেমচাঁদ বাকচীর স্মরণ সভা ও স্বজাতি ভোজনে হাজারো গূণী ও বরেণ্য ব্যক্তিদের উপস্থিতি।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আনুমানিক সাড়ে ৪ হাজার জন অতিথি এ আয়োজনে অংশ নেন। এছাড়া অংশ নেন স্থানীয় হাজারো মানুষ। প্রায় হাজারো বরেণ্য ব্যক্তির অংশগ্রহণে আলোচনা সভা শেষে সবাইকে মধ্যাহ্নভোজের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

গোপালগঞ্জ সদরের ভেন্নাবাড়ী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির বারবার নির্বাচিত সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী প্রেমচাঁদ বাকচীর মহাপ্রয়াণে তার বিদেহী আত্মার শান্তি কামনায় স্মরণসভা ও স্বজন-ভোজন আজ ১৩ মার্চ,২৬ শুক্রবার কর্ণ কুসুম মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

স্মরণসভা ও স্বজাতি ভোজন অনুষ্ঠান পবিত্র ধর্মগ্রন্থ গীতা ও  হরিলীলামৃত পাঠের মাধ্যমে শুরু হয়।উক্ত স্মরণসভাটি বিভিন্ন দিক থেকে স্মরণীয় হয়ে থাকবে । আজকের স্মরণ সভায় বিভিন্ন জেলার বহু গণ্যমান্য,গূণী, বিদগ্ধ পন্ডিত , রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক মহামিলনমেলার সৃষ্টি হয়। বহু শ্রেণি-পেশার, ধর্মের স্বনামধন্য ব্যক্তিবর্গের স্মৃতিচারণমূলক বক্তব্য শুনে উপস্থিত শ্রোতারা বিমোহিত হন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেন্নাবাড়ী সম্মিলিত মিলার (১১ গ্রামের সম্মিলিত সংগঠন) সভাপতি ভূপতি রঞ্জন বালা ও প্রধান অতিথির পদ অলংকৃত করেন জীবানন্দ কীর্ত্তনীয়া। স্বাগত বক্তব্য দেন প্রয়াত প্রেমচাঁদ বাকচীর জেষ্ঠ্য পুত্র আশিস কুমার বাকচী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিপুল কুমার মৌলিক,  বিদুর কান্তি বিশ্বাস, অ্যাডভোকেট উৎপল বিশ্বাস, সিনিয়র সহকারী সচিব পলাশ দেবনাথ, ডা. অসিত মল্লিক, প্রফেসর রঞ্জিত কুমার মজুমদার, প্রফেসর প্রকাশ চন্দ্র অধিকারী, প্রফেসর ড. সন্তোষ কুমার ঢালী, প্রফেসর রসময় কীর্ত্তনীয়া ও সাবেক প্রধান শিক্ষক বিনোদ রঞ্জন গাইন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আশিস কুমার বাকচী ও শশাংক বর এবং দিকনির্দেশনা দেন বিপুল চন্দ্র বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গৌরাঙ্গ বসু, গণেশ পাগল সেবাশ্রম কমিটির সভাপতি শ্রী মিরন বিশ্বাস, সাধারণ সম্পাদক শ্রী নীলরতন সরকার, মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের নেতা ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাদারীপুর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সনজীব কুমার দাস প্রমুখ।

প্রয়াত প্রেমচাঁদ বাকচীর চার সন্তান। বড় মেয়ে স্মৃতি কনা বাকচী কর্ণ-কুসুম মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। ছোট মেয়ে হেলালী রানী বাকচী হাজী শরীয়তুল্লাহ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক। বড় ছেলে আশীষ কুমার বাকচী সরকারি নজরুল কলেজের সহকারী অধ্যাপক। ছোট ছেলে শ্রী স্বাধীন বাকচী সরকারি ফকিরহাট কলেজের প্রভাষক।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

বিশিষ্ট শিক্ষাবিদ, প্রধান শিক্ষক স্বর্গীয় প্রেমচাঁদ বাকচীর স্মরণ সভা ও স্বজাতি ভোজনে হাজারো গূণী ও বরেণ্য ব্যক্তিদের উপস্থিতি।

আপডেট সময় : ১০:১৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬