ঢাকা ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
লোডশেডিংয়ের অন্ধকারে বাংলাদেশ: বিদ্যুৎ সংকট নয়, এটি ভবিষ্যৎ পরিকল্পনার পরীক্ষা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ। গোপালগঞ্জ শহরের কয়েকটি এলাকায় বিদ্যুতের তার চুরি, রাতে আতঙ্ক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার। গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন অ্যাডিশনাল ডিআইজির। মাগুরার আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটলুর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট।  সন্দ্বীপে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ইয়াবা ও অস্ত্রসহ মাদক কারবারি আটক। ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার। অনিয়ম ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসের ডিডি শাহজাহান কবির বদলি, স্থলাভিষিক্ত হালিমা খাতুন। পুলিশ দাঁড়িয়ে, নারী আক্রান্ত—রাষ্ট্র তখন কোথায়?

ফেসবুকে ইরানি হামলার ছবি-ভিডিও প্রচার, বাহরাইনে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ভিডিও এবং ছবি প্রচারের অভিযোগে বাহরাইনে এক বাংলাদেশিসহ ছয় প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল সোমবার (৯ মার্চ) বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বাহরাইন নিউজ এজেন্সি এই খবর নিশ্চিত করেছে।

গ্রেপ্তার হওয়া ওই বাংলাদেশি প্রবাসীর নাম মোহাম্মদ ইসরাফিল মীর। এই ঘটনায় গ্রেপ্তার বাকি পাঁচজন পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে। বাহরাইন নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জেনারেল ডিরেক্টরেট অব অ্যান্টি-করাপশন, ইকোনমিক অ্যান্ড ইলেকট্রনিক সিকিউরিটির সাইবার ক্রাইম প্রতিরোধ শাখা বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা শত্রুভাবাপন্ন কর্মকাণ্ডের প্রতি সহানুভূতি প্রকাশ করে অনলাইনে বিভিন্ন ভিডিও ক্লিপ প্রচার করছিলেন, যা দেশটির জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য বড় ধরনের হুমকিস্বরূপ। এসব ভিডিও নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তাঁরা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর পাশাপাশি সাধারণ নাগরিক ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

মন্ত্রণালয় আরও নিশ্চিত করেছে, ইতিমধ্যে অভিযুক্ত প্রবাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় সব আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাঁদের পাবলিক প্রসিকিউশনের কাছে সোপর্দ করা হয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

লোডশেডিংয়ের অন্ধকারে বাংলাদেশ: বিদ্যুৎ সংকট নয়, এটি ভবিষ্যৎ পরিকল্পনার পরীক্ষা।

ফেসবুকে ইরানি হামলার ছবি-ভিডিও প্রচার, বাহরাইনে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬।

আপডেট সময় : ০৯:৩৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬