ঢাকা ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

শান্তি নিবাসে ষাটোর্ধ্ব বৃদ্ধার অপেক্ষার দিনাতিপাত।

হারুন-অর-রশীদ, ফরিদপুর:

ফরিদপুর শহরের টেপাখোলা এলাকার ‘শান্তি নিবাস’ বৃদ্ধাশ্রমে নীরব এক অপেক্ষার জীবন কাটছে নুরজাহান বেগমের। ৬০ পেরোনো এই নারী জীবনের শেষ প্রান্তে এসে আশ্রয় নিয়েছেন বৃদ্ধাশ্রমে।

জানা যায়, ফরিদপুর সদর উপজেলার হারোকান্দি গ্রামে তার জন্ম। মাত্র নয় বছর বয়সে বাবাকে হারান নুরজাহান। কিছুদিনের মধ্যেই মারা যান তার মা। এরপর বড় বোনের সংসারেই বড় হন তিনি।

ছোটবেলা থেকেই পায়ের গুরুতর সমস্যায় ভুগছেন নুরজাহান বেগম। পা অস্বাভাবিকভাবে ফুলে থাকা ও ব্যথার কারণে স্বাভাবিকভাবে হাঁটাচলা বা কাজ করা তার জন্য কঠিন হয়ে পড়ে। এই কারণেই তিনি বিয়ে করেননি।

সময়ের সঙ্গে বোনের সংসার বড় হতে থাকলে নিজেকে সেখানে বোঝা মনে হতে থাকে তার। একপর্যায়ে তাকে নিয়ে আসা হয় টেপাখোলার শান্তি নিবাস বৃদ্ধাশ্রমে। বর্তমানে সেখানেই ছোট একটি কক্ষে দিন কাটছে তার।

মাঝেমধ্যে বোনের পরিবারের কেউ এসে দেখা করেন বা ফোনে খোঁজ নেন—এই সামান্য যোগাযোগই তার কাছে বড় সান্ত্বনা। বৃদ্ধাশ্রমের বারান্দায় বসে তিনি প্রায়ই রাস্তার দিকে তাকিয়ে থাকেন, যদি কোনো পরিচিত মুখ এসে দাঁড়ায়।

নুরজাহান বেগম বলেন, “এই বৃদ্ধাশ্রমই এখন আমার ঘর। মাঝে মাঝে মনে হয়—হয়তো কোনোদিন চেনা কেউ এসে আমাকে নিয়ে যাবে।”

এভাবেই স্মৃতি আর অপেক্ষাকে সঙ্গী করে জীবনের শেষ সময়গুলো পার করছেন নুরজাহান বেগম।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

শান্তি নিবাসে ষাটোর্ধ্ব বৃদ্ধার অপেক্ষার দিনাতিপাত।

আপডেট সময় : ১২:১৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬