ঢাকা ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামের পতেঙ্গায় স্ত্রীকে হত্যার পর শিশুকে নিয়ে থানায় হাজির স্বামী। এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার ৪১ নম্বর ওয়ার্ডে ইফতারের আগে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৪ মার্চ(শনিবার) পারিবারিক কলহের জেরে স্বামী তার স্ত্রীকে হত্যা করে তাদের ছোট শিশুকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।

নিহত নারীর নাম হালিমা আক্তার (৩০)। তার পিতার নাম আব্দুল মান্নান এবং মাতার নাম নুর নাহার। অপরদিকে অভিযুক্ত স্বামীর নাম জহিরুল ইসলাম। তিনি পেশায় লেগুনা চালক। স্বামি স্ত্রী দু’জনের স্থায়ী ঠিকানা লক্ষীপুর জেলার রামগঞ্জ ইউনিয়নের সোনাপুর এলাকায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা চট্টগ্রাম নগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পতেঙ্গা থানার দক্ষিণ পাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন। শনিবার ইফতারের কিছুক্ষণ আগে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এ সময় জহিরুল ইসলাম ঘরের ভেতরে থাকা দুটি ইট দিয়ে স্ত্রী হালিমা আক্তারের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত স্বামী তাদের ছোট শিশুকে সঙ্গে নিয়ে সরাসরি পতেঙ্গা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয়দের দাবি, গত প্রায় এক মাস ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

পতেঙ্গা থানার ওসি মোস্তফা আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত স্বামীকে হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

চট্টগ্রামের পতেঙ্গায় স্ত্রীকে হত্যার পর শিশুকে নিয়ে থানায় হাজির স্বামী। এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

আপডেট সময় : ১০:০২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬