দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ৮,৮৯,৮০০/- টাকা মূল্যমানের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ব্যাটালিয়ান ২৯ বিজিবি আওতায় সীমান্তবর্তী এলাকা হওয়ায় রাতভর ব্যাপক অভিযান পরিচালনা করে । ২০ মার্চ ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ দাইনুর, খানপুর, রুদ্রানী ও চৌঠা বিওপি এবং কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক স্থানে ০৫টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৯৫৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৪৬ বোতল বিদেশী মদ এবং ৩৮৪ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ৮,৮৯,৮০০/- (আট লক্ষ ঊননব্বই হাজার আটশত) টাকা।
ফুলবাড়ি ব্যাটালিয়ন ২৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি , বলেন ভবিষ্যতেও বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটকের কার্যক্রম অব্যহত থাকবে।
দিনাজপুর জেলা প্রতিনিধি 


















