ঢাকা ০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
লোডশেডিংয়ের অন্ধকারে বাংলাদেশ: বিদ্যুৎ সংকট নয়, এটি ভবিষ্যৎ পরিকল্পনার পরীক্ষা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির পরও ফের শোন-অ্যারেস্ট শাহেদ। গোপালগঞ্জ শহরের কয়েকটি এলাকায় বিদ্যুতের তার চুরি, রাতে আতঙ্ক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার। গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন অ্যাডিশনাল ডিআইজির। মাগুরার আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটলুর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট।  সন্দ্বীপে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ইয়াবা ও অস্ত্রসহ মাদক কারবারি আটক। ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ডলার সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার। অনিয়ম ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসের ডিডি শাহজাহান কবির বদলি, স্থলাভিষিক্ত হালিমা খাতুন। পুলিশ দাঁড়িয়ে, নারী আক্রান্ত—রাষ্ট্র তখন কোথায়?

হিলিতে চোর সন্দেহে গৃহবন্দী করে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

  • সারাক্ষণ ডেক্স
  • আপডেট সময় : ১০:৩৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ২৮২ জন সংবাদটি পড়েছেন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের মালেপাড়া এলাকায় চোর সন্দেহে এক যুবককে গৃহবন্দী করে নির্মমভাবে মারধর করে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম বাবলু (৩২)। তিনি হিলি চুড়িপট্টি এলাকার আব্দুল খালেকের ছেলে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন, যাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার মালেপাড়া এলাকার রাব্বীর বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, কয়েক দিন আগে ওই বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনার জেরে চোর সন্দেহে বাবলু ও তার এক সঙ্গীকে বাড়িতে আটকে রাখা হয়। অভিযোগ রয়েছে, গতকাল (শুক্রবার) থেকে তাদের আটকে রেখে লাগাতার মারধর করা হয়। অবশেষে শনিবার বিকেলে বাবলু মারা যান।

খবর পেয়ে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে রাব্বীর বাড়িতে ভাঙচুর চালায়। পরে হাকিমপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, ঘটনাস্থল থেকে বাবলুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবলুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরে মারধরের স্পষ্ট চিহ্ন রয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে লিনা পারভীন (৪২) ও জিয়া (২০) নামের দুইজনকে আটক করেছে। তারা ওই বাড়ির বাসিন্দা বলে জানা গেছে।

হাকিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অশ্বণী বর্মণ বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

লোডশেডিংয়ের অন্ধকারে বাংলাদেশ: বিদ্যুৎ সংকট নয়, এটি ভবিষ্যৎ পরিকল্পনার পরীক্ষা।

হিলিতে চোর সন্দেহে গৃহবন্দী করে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

আপডেট সময় : ১০:৩৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫