ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। কালীগঞ্জে নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টা: সাবেক মেয়র বিজুকে আটকের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল পরিবারের মহিলা ও নেতাকর্মীরা। সংবাদ প্রকাশ করেছি, অপরাধ করিনি, অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকের প্রতিবাদ। ভারতে মসজিদ ভাঙচুর ও মুসলিম নিপীড়ন বন্ধের আহ্বান: ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার রক্ষার দাবি ইয়ারুল ইসলামের। টাঙ্গাইলের ঘাটাইলে নবম শ্রেণির শিক্ষার্থীর হাতে শিক্ষিকা লাঞ্ছিত। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন সক্রিয় সদস্য গ্রেফতার। খাদ্যশৃঙ্খলে বিষাক্ত ছোবল : প্রাণিসম্পদ অধিদপ্তরে পুরোনো সিন্ডিকেটের নতুন মুখ, নিম্নমানের পশুখাদ্যে জনস্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা। নিয়োগ-বদলী-কেনাকাটা সব তার হাতে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মহাপরিচালকের ভুমিকায় ডিএডি শামস আরমান। একদিনে দু’দফা ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ..ঘনঘন কম্পনে বাড়ছে শঙ্কা, প্রয়োজন প্রস্তুতি ও রাষ্ট্রীয় পদক্ষেপ। ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন।

১ লক্ষ ৫০ হাজার টাকা চাঁদা দাবি এবং সাংবাদিককে প্রাণনাশের হুমকি।

বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি সাংবাদিক শরিফুল ইসলাম দিদার-কে প্রাণনাশের হুমকি দিয়েছেন মোল্লাহাটের চিন্তিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী নয়ন মিয়া (২০)। এঘটনায় মোল্লাহাট থানায় সাধারণ ডাইরি করেছে ভুক্তভোগী ওই সাংবাদিক।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকাল ৪টায় উপজেলার আটজুড়ী ইউনিয়নের কাহালপুর চরপাড়া ইবনে মাসউদ মাদ্রাসা মোড়ে সাংবাদিক শরিফুলের পথরোধ করে তার কাছে চাঁদা দাবি করে প্রান নাশের হুমকি দেয়া হয়।

সাংবাদিক শরিফুল জাতীয় দৈনিক ইনকিলাব, দৈনিক প্রবাহ এবং মোল্লাহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক। তিনি দীর্ঘ ১৮ বছর যাবত গনমাধ্যমে কাজ করছেন।

অভিযোগে সাংবাদিক শরিফুল ইসলাম দিদার বলেন, তিনি উপজেলার আটজুড়ী ইউনিয়নের কাহালপুর গ্রামে বন্ধু রাশিদ মিয়ার বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে ঈদের দাওয়াতে অংশগ্রহণ করেন, দুপুরের খাবার শেষে সেখান থেকে মটরসাইকেল যোগে একা ফেরার পথে চরপাড়া ইবনে মাসউদ মাদ্রাসা মোড়ে নয়ন তার পথ রোধ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার কাছে ১ লক্ষ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাকে সেভেনে গিয়ার ছুরি মেরে হত্যার হুমকি দেয়।

অভিযুক্ত নয়ন কাহালপুর চরপাড়া গ্রামের সাইদ মিয়ার ছেলে। তবে, কি কারণে এই হুমকি তা জানেন না ভুক্তভোগী এই সাংবাদিক। ঘটনার পরপরই মোল্লাহাট থানায় নয়নের বিরুদ্ধে একটি সাধারণ ডাইরি করেন তিনি। এ ব্যাপারে নয়নের কাছে জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক বলেন, ভুক্তভোগী সাংবাদিক থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে অতি সত্তর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে।

১ লক্ষ ৫০ হাজার টাকা চাঁদা দাবি এবং সাংবাদিককে প্রাণনাশের হুমকি।

আপডেট সময় : ১২:৪৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬