দিনাজপুরের ফুলবাড়ি ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র নিয়মিত মাদকবিরোধী ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় গতকাল ভোর রাতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ২,৮৮,৬০০/- টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং নেশাজাতীয় ইনজেকশন আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ২৫ মার্চ ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ চৌঠা বিওপি (০৪৫০ ঘটিকা) এবং খানপুর বিওপি (০৫২০ ঘটিকা) কর্তৃক পৃথক পৃথক ০২টি মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে ২৬৭০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ২,৮৮,৬০০/- (দুই লক্ষ আটাশি হাজার ছয়শত) টাকা।
ফুলবাড়ী ব্যাটেলিয়ন ২৯ বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ আমিনুর রহমান, জি+ বলেন আমাদের মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে ভবিষ্যতেও বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক 


















