ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

দিঘলিয়া থেকে নিখোঁজের ৪ মাস পর বেনাপোলে কিশোর উদ্ধার।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর অভিযানে প্রায় চার মাস নিখোঁজ থাকার পর খুলনার দিঘলিয়া থানাধীন পানিগাতী (পূর্বপাড়া) এলাকার কিশোর আলিমুর সিয়াম (১৪) কে যশোর জেলার বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, খুলনা জেলার দিঘলিয়া থানার পানিগাতী (পূর্বপাড়া) গ্রামের বাসিন্দা মোঃ মিরাজ শেখের ছেলে আলিমুর সিয়ামকে একই গ্রামের চারজন ব্যক্তি যোগসাজশে অপহরণ করে অবৈধভাবে আটকে রেখেছে—এমন অভিযোগে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১, খুলনা-এ একটি পিটিশন মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার পায় পিবিআই খুলনা জেলা ইউনিট। ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা মামলার তদন্তভার অর্পণ করেন এসআই (নিঃ) গুলশান আরা শিলা-এর ওপর। তার নেতৃত্বে একটি চৌকস দল ভিকটিমের ব্যবহৃত টিকটক আইডির সূত্র ধরে দীর্ঘ প্রায় ৪ মাস অনুসন্ধান চালিয়ে তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।

এরপর গত ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বেনাপোল পোর্ট থানার সহযোগিতায় স্থানীয় একটি রেস্টুরেন্ট মালিক মোঃ আজাদ মাহামুদের হেফাজত থেকে কিশোর আলিমুর সিয়ামকে উদ্ধার করা হয়।

তদন্তে আরও জানা যায়, পড়াশোনার চাপের কারণে গত ২২ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে সিয়াম বাড়ি থেকে স্কুলে যাওয়ার কথা বলে বের হয়ে নিজ উদ্যোগেই বেনাপোল পোর্ট থানা এলাকায় চলে যায় এবং সেখানে একটি রেস্টুরেন্টে কাজ করতে শুরু করে।

উদ্ধারকৃত কিশোরকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

দিঘলিয়া থেকে নিখোঁজের ৪ মাস পর বেনাপোলে কিশোর উদ্ধার।

আপডেট সময় : ০৯:১৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬