ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

ভূরুঙ্গামারী’ উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন ও সম্পাদক আশিক।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঐতিহ্যবাহী উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল,২৬) বিকালে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সভায় ১৫ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করা হয়।

এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি অনিরুদ্ধ রেজা। পরে তিনি নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।

দৈনিক ভোরের পাতা ও দৈনিক বাংলার মানুষ এর উপজেলা প্রতিনিধি এ এস খোকনকে সভাপতি এবং দৈনিক জনকণ্ঠ ও দৈনিক নতুন সময় এর প্রতিনিধি এফ কে আশিককে সাধারণ সম্পাদক করা হয়েছে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহসভাপতি ফজলে রাব্বি এন্টনি, ‘মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র স্বপ্নদ্রষ্টা রোটারিয়ান অধ্যাপক ডা. মিফতাহুল ইসলাম মিলন এবং অনলাইন গণমাধ্যম জনতার আস্থা’র প্রধান উপদেষ্টা মাহফুজুল ইসলাম কিরণ।

নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন খালেদ হাসান (দৈনিক ঘোষণা)। সহসভাপতি হিসেবে রয়েছেন রইচ উদ্দিন বাদশা (দৈনিক পরিবেশ), আব্দুল জলিল মাস্টার (কুড়িগ্রাম প্রতিদিন) ও কফিল উদ্দিন (দৈনিক সময় সংগ্রাম ও প্রত্যাশার আলো)। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে নাহিদ হাসানকে (দৈনিক দবানল ও দৈনিক তিস্তা)।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক এস এম নুরুল আমিন (দৈনিক আলোকিত সকাল), দপ্তর সম্পাদক মোর্শেদুর রহমান আনিস (মর্নিং পোস্ট)। কার্যনির্বাহী সদস্যরা হলেন জাহিদুল ইসলাম (দৈনিক বাংলাদেশ সমাচার), আবু সুফিয়ান পারভেজ (দ্যা পিপল), রফিকুল ইসলাম স্বপন (নয়া খবর), জান্নাতুল (জনতার আস্থা), আবু মুসা (কুড়িগ্রাম সংবাদ) ও এনামুল হক (রোজ টিভি)।

নবনির্বাচিত সভাপতি এ এস খোকন ও সাধারণ সম্পাদক এফ কে আশিক সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে গঠনমূলক ভূমিকা রাখতে কাজ করবে। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার রক্ষা ও পারস্পরিক ঐক্য জোরদারেও উদ্যোগ নেওয়া হবে।

প্রধান নির্বাচন কমিশনার ও অতিথিরা নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ঐক্য এবং কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

###

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

ভূরুঙ্গামারী’ উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন ও সম্পাদক আশিক।

আপডেট সময় : ০৯:৫৩:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬