ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
মাননীয় সংসদ সদস্য ৩২-গাইবান্ধা ৪- গোবিন্দগঞ্জ ড. মোহাম্মদ শামীম কায়সার লিংকন কে সম্প্রসারিত মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে দেখতে চান গাইবান্ধাবাসী। গণপূর্তের প্রধান প্রকৌশলীকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ: ‘তথ্য সন্ত্রাস’ নাকি অনিয়মের অনুসন্ধান? নেপথ্যে কি পদ দখলের সমীকরণ ? কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭। সিলেটে অটোরিকশায় তুলে নিয়ে অন্যত্র নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার। কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫। বীরগঞ্জে বাসাবাড়ী- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মহিলাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন। হাওরে ব্যবহৃত চায়না দুয়ারি জাল” বন্ধের দাবিতে মামদনেনববন্ধন। রথযাত্রা: ইতিহাস, সনাতন সংস্কৃতির ধারাবাহিকতা, আধ্যাত্মিক দর্শন ও মানবমুক্তির চিরন্তন বার্তা। হরিদাস চন্দ্র তরুণী দাসকে ঘিরে বিতর্ক: আইনের শাসন, ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক প্রজ্ঞার কঠিন পরীক্ষা। কিশোরগঞ্জ মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা।

অসহায় সাইফুল ইসলামের পাশে ইউএনও নুসরাত জাহান: দিলেন ২ বান টিন, নগদ অর্থ ও শুকনো খাবার।

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের অসহায় সাইফুল ইসলামের পাশে দাঁড়িয়েছেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান। মানবিক সহায়তার অংশ হিসেবে তিনি সাইফুল ইসলামের বসবাসের জন্য ২ বান টিন, নগদ অর্থ এবং শুকনো খাবার প্রদান করেছেন।

‎‎সম্প্রতি অসহায় সাইফুল ইসলামের মানবেতর জীবনযাপন নিয়ে দৈনিক শ্যামল বাংলা পত্রিকায় চলনবিল প্রতিনিধি খালিদ হাসানের একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর তাড়াশ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তার পাশে সহায়তার হাত বাড়ানো হয় এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, আনন্দ টিভির চলনবিল প্রতিনিধি সোহেল রানা সোহাগ, তাড়াশ পৌর যুবদলের নেতা আমিনুল ইসলাম আমিন এবং স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যম কর্মী এমডি হাফিজ ব্লগ।

‎এ বিষয়ে ইউএনও নুসরাত জাহান বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তাড়াশ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার ঘরের জন্য টিন, নগদ অর্থ ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। তার কষ্ট লাঘবের জন্য ভবিষ্যতেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তাড়াশ উপজেলায় আরও যদি এমন অসহায় পরিবারের তথ্য থাকে, তাহলে তা জানালে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

‎স্থানীয়রা প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

মাননীয় সংসদ সদস্য ৩২-গাইবান্ধা ৪- গোবিন্দগঞ্জ ড. মোহাম্মদ শামীম কায়সার লিংকন কে সম্প্রসারিত মন্ত্রিসভায় মন্ত্রী হিসাবে দেখতে চান গাইবান্ধাবাসী।

অসহায় সাইফুল ইসলামের পাশে ইউএনও নুসরাত জাহান: দিলেন ২ বান টিন, নগদ অর্থ ও শুকনো খাবার।

আপডেট সময় : ০৯:০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬