ঢাকা ০৬:১১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
রাজশাহী মোহনপুরে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী। লামায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। গড়েয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা খালেককে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন। মহিলা সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন হেলেন জেরিন খান। জয়পুরহাট ২০ বর্ডার গার্ড বিজিবি কর্তৃক বিপুল পরিমাণে ভারতীয় বিস্কুট চানাচুরসহ বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য আটক। রাঙ্গামাটিতে ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে জনপদ। সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ। জলঢাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত , সাংবাদিকদের সম্মিলিত র‍্যালী ও সমাবেশ। ইউপি চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন (প্যানেল ২) মোয়াজ্জেম হোসেন।  পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন কর্তৃক বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত। মুক্তাগাছায় সিয়াম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।

মহিলা সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন হেলেন জেরিন খান।

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ৪৫ জন সংবাদটি পড়েছেন

বিএনপি চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপি-এর উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন।।

গতকাল ০৩ মে ২০২৬, রবিবার রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান মাননীয় স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম।

শপথবাক্য পাঠ শেষে সবাই শপথ বইয়ে স্বাক্ষর করেন।এর আগে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শপথ অনুষ্ঠানের শুরু হয়। ৪৯ জন সাংসদ শপথ গ্রহণ করেন।এর মধ্যে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গণ শিক্ষা বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মাদারীপুরবাসীর জনপ্রিয় নেত্রী হেলেন জেরিন খান।

হেলেন জেরিন খান মহিলা সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় তার সমর্থক, নেতা ও কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হওয়ায় মাদারীপুর জুড়ে বইছে আনন্দের বন্যা। এবং নেতা নেত্রীদের ফুলেল শুভেচ্ছা সিক্ত হচ্ছেন তাদের প্রিয় নেত্রী।

হেলেন জেরিন খান সারাক্ষণ বার্তাকে বলেন, সবাইকে নিয়েই আগামীর পথ চলা শুরু করতে চাই।সবার আগে দেশকে ভালোবাসতে হবে। দেশের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাকে মহিলা সংরক্ষিত আসনে এমপি নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রীসহ সকল সাংসদদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানাই মাদারীপুরবাসীকে ,যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমার জন্য জনমত তৈরি করেছেন।

মাদারীপুর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এডভোকেট জামিনুর হোসেন মিঠু সারাক্ষণ বার্তাকে বলেন, হেলেন জেরিন খান মহিলা সংরক্ষিত আসনে এমপি হওয়ায় মাদারীপুর বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। আমরা চাই সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্র বির্নিমানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে ভূমিকা রাখতে।

সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এ শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

রাজশাহী মোহনপুরে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী।

মহিলা সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন হেলেন জেরিন খান।

আপডেট সময় : ১০:৪৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬