ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

মাসদাইরের প্রবীণ ব্যক্তিত্ব মুক্তার হোসেন মাইজভান্ডারীর ইন্তেকাল ‎

  • সারাক্ষণ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ২১৭ জন সংবাদটি পড়েছেন

‎নারায়ণগঞ্জের মাসদাইর গুদারাঘাট এলাকার পরিচিত মুখ ও সম্মানিত ব্যক্তি মুক্তার হোসেন মাইজভান্ডারী আর নেই। মঙ্গলবার (৫ মে) রাত ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
‎ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
‎
‎মরহুম মুক্তার হোসেন মাইজভান্ডারী ছিলেন মাসদাইর গুদারাঘাটের বাসিন্দা রেহাজউদ্দিন সরদারের নাতি এবং সিদ্দিক সরদারের বড় সন্তান। তিনি এলাকায় একজন ধর্মপ্রাণ, সদালাপী ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি অনেকের কাছে আত্মীয়, শুভাকাঙ্ক্ষী ও আধ্যাত্মিকভাবে ঘনিষ্ঠজন ছিলেন। তিনি আশেকানে সৈয়দ নুরুল বশর মাইজভান্ডারিয়া কমিটির সম্মানিত সভাপতি ছিলেন।
‎
‎তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছেন। মরহুমের জানাজার সময় পরে জানানো হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
‎
‎শোকবার্তায় এক স্বজন জানান, “তিনি শুধু আমার কাকা ছিলেন না, একজন পীর ভাইও ছিলেন। তার বাসাতেই আমি আমার মুরশিদের কাছে বায়াত হয়েছি। আমাদের পরিবারের সঙ্গে তাদের সম্পর্ক ছিল বহু পুরনো এবং অত্যন্ত আন্তরিক।”
‎
‎
‎মরহুমের মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং মহান আল্লাহর কাছে তার জান্নাতুল ফেরদৌস কামনা করেছেন।
‎আল্লাহ পাক মরহুমকে জান্নাত নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।
‎

Tag :
About Author Information

Sanjib Das

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

মাসদাইরের প্রবীণ ব্যক্তিত্ব মুক্তার হোসেন মাইজভান্ডারীর ইন্তেকাল ‎

আপডেট সময় : ১২:৫০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬