ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়নে বঙ্গবন্ধু স্কুলের দক্ষিণ পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ‎

‎চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিরচর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (০৮ মে ২০২৬) রাত ৯টার দিকে ০২ নং ওয়ার্ডস্থ মনকিরচর এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

‎জানা যায়, অলি আহমদ ও নুরুল আমিন গং-এর মালিকানাধীন প্রায় ৮০×৬০ বর্গফুট আয়তনের ১২ কক্ষ বিশিষ্ট দুই চালা কাঁচা বসতঘরে হঠাৎ আগুন লেগে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

‎‎খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট রাত ৯টা ৩৫ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। মাত্র ৮ মিনিটের মধ্যে ইউনিট দুটি ঘটনাস্থলে পৌঁছে রাত ৯টা ৪৪ মিনিট থেকে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে। প্রায় ১৬ মিনিটের চেষ্টায় রাত ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং রাত ১০টা ৪৫ মিনিটে সম্পূর্ণ আগুন নির্বাপণ করা হয়।

‎ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও দক্ষ পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। এ ঘটনায় কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি

‎ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে আনুমানিক ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে প্রায় ২০ লক্ষ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।

‎অগ্নিনির্বাপণ কার্যক্রমে নেতৃত্ব দেন বাঁশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জনাব মিজানুর রহমান।

‎

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়নে বঙ্গবন্ধু স্কুলের দক্ষিণ পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ‎

আপডেট সময় : ০১:২১:১৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬