ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ কর্তৃক ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক কারবারি গ্রেফতার। সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক দস্যুতাকালে ৫ জন দুষ্কৃতিকারী গ্রেফতার। মাদারীপুর রাজৈরের টেকেরহাটে দুধ কান্ডে ভাইরাল এনামুল বাঘা গ্রেফতার। ৭১-এর শরণার্থী ইতিহাসের বৃহত্তম মানবিক ট্র্যাজেডি, গণহত্যার মুখে ঘর ছাড়ে দেশের প্রতি সাতজন মানুষের একজন। নারায়ণগঞ্জ উন্নয়ন কমিটির চেয়ারম্যান মনোনীত হওয়ায় মাশুকুল ইসলাম রাজীবকে শুভেচ্ছা ও অভিনন্দন। ‎ জাতীয় সংলাপে বৈষম্য বিলোপ আইন প্রণয়নে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান। বিআরটিসিতে ‘প্রাইজ পোস্টিং’ সিন্ডিকেটের অভিযোগ। সাবেক প্রভাবশালী বলয়ের সদস্য জামিল হোসেনের উত্থান, বদলি-বাণিজ্য ও ঠিকাদার নির্যাতনের অভিযোগে নতুন প্রশ্ন ?  ওসমানীনগরে ডিবির বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক। ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে।

টেকনাফে নিখোঁজ স্কুলছাত্র রাশেল, সন্ধান চায় পরিবার।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাইক্যংখালী এলাকায় মোহাম্মদ রাশেল (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ রাশেল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাইক্যংখালী মৌলভীবাজার এলাকার বাসিন্দা কাদের হোছনের ছেলে। তার মায়ের নাম মরিয়ম খাতুন। রাশেলের জন্ম তারিখ ০৮ অক্টোবর ২০১১।

পরিবার সূত্রে জানা যায়, গত ০৬ মে ২০২৬ বৃহস্পতিবার মাগরিবের আগ মুহূর্তে রাশেল বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।

পরিবারের সদস্যরা জানান, স্থানীয় এলাকাসহ আত্মীয়-স্বজনদের বাড়িতেও খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু কোথাও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এতে পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন।

নিখোঁজ রাশেলের সন্ধান পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ কর্তৃক ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক কারবারি গ্রেফতার।

টেকনাফে নিখোঁজ স্কুলছাত্র রাশেল, সন্ধান চায় পরিবার।

আপডেট সময় : ০১:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬