ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার সরকারি চাল জব্দের ঘটনায় ১৬ দিনেও ব্যবস্থা নেই আর কত গণমাধ্যম কর্মীদের প্রাণ এভাবে অকালে ঝরে যাবে, কোথায় আছে গণমাধ্যমের স্বাধীনতা আওয়ামী লীগ নেতার সন্তান প্রকৌশলী রেজা তৈমূর মালিক গণপূর্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

এক হাত নাই তো তাতে কি হয়েছে? প্লে গ্রুপের ছাত্র মোঃ মোস্তাকিম এখন সেনবাগের বিস্ময়।

“এক হাত নাই তো তাতে কি হয়েছে?”-এই একটি বাক্যই যেন নতুন করে সাহস আর আত্মবিশ্বাসের গল্প শোনাচ্ছে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছোট্ট শিশু মোঃ মোস্তাকিম।

প্লে গ্রুপের এই শিক্ষার্থী জন্মগত শারীরিক সীমাবদ্ধতা নিয়েও অসাধারণ মেধা, আত্মবিশ্বাস ও চেষ্টার মাধ্যমে সবার হৃদয় জয় করে নিয়েছে। এক হাত না থাকলেও তার চোখে-মুখে হতাশার ছাপ নেই; বরং আছে স্বপ্ন জয়ের দৃঢ় প্রত্যয়। তার প্রতিটি কাজ, লেখাপড়া ও অংশগ্রহণ দেখে বিস্মিত হচ্ছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা।

ছোট্ট মোস্তাকিমের এই এগিয়ে চলার পেছনে সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে ২০০০ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ও স্বনামধন্য নন-প্রফিট শিক্ষা প্রতিষ্ঠান Sayed Ruhul Amin Smrity Academy (সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমী)। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নোয়াখালীর সেনবাগ উপজেলায় উন্নত ও মানবিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তুলছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে Sayed Harun Foundation-এর অর্থায়নে। আর এর পেছনে যাঁর মানবিক অবদান, আন্তরিক প্রচেষ্টা ও নিরলস সহযোগিতা সবচেয়ে বেশি প্রশংসিত, তিনি হলেন সেনবাগের আপামর জনতার প্রিয় মানবিক ব্যক্তিত্ব Lion Sayed Harun MJF। শিক্ষা বিস্তার, সমাজসেবা ও মানবিক কার্যক্রমে তাঁর ভূমিকা ইতোমধ্যেই এলাকায় ব্যাপকভাবে সমাদৃত।

একাডেমির শিক্ষকরা জানান, মোস্তাকিম অত্যন্ত প্রাণবন্ত ও মনোযোগী একজন শিক্ষার্থী। শারীরিক সীমাবদ্ধতাকে সে কখনো দুর্বলতা হিসেবে নেয়নি। বরং প্রতিদিন নতুন উদ্যমে ক্লাসে অংশ নেয় এবং নিজের কাজ নিজেই করার চেষ্টা করে।

স্থানীয় সচেতন মহল বলছেন, সমাজে যেখানে অনেক শিশু সামান্য প্রতিবন্ধকতায় পিছিয়ে পড়ে, সেখানে মোস্তাকিম হয়ে উঠেছে সাহস, আত্মবিশ্বাস ও অদম্য ইচ্ছাশক্তির জীবন্ত উদাহরণ। তার এই গল্প অন্য শিশুদের মাঝেও নতুন প্রেরণা জোগাবে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতোমধ্যে ছোট্ট মোস্তাকিমকে নিয়ে ব্যাপক প্রশংসা শুরু হয়েছে। অনেকে বলছেন, “এমন শিশুদের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়।”

সেনবাগবাসীর প্রত্যাশা, সঠিক পরিচর্যা ও উৎসাহ পেলে একদিন মোঃ মোস্তাকিম শুধু পরিবার বা প্রতিষ্ঠান নয়, পুরো নোয়াখালীর গর্ব হয়ে উঠবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার

এক হাত নাই তো তাতে কি হয়েছে? প্লে গ্রুপের ছাত্র মোঃ মোস্তাকিম এখন সেনবাগের বিস্ময়।

আপডেট সময় : ১০:৫৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬