ঢাকা ১২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা…..

মাদারীপুর বক্ষব্যাধি হাসপাতালের প্রধান ফটকে তালা। পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মাননীয় সংসদ সদস্য জাহানদার আলী মিয়া।

মাদারীপুর বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শনে গিয়ে প্রধান ফটক তালাবদ্ধ দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মাদারীপুর-২ সংসদীয় আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। বুধবার দুপুর তিনটার দিকে তিনি হাসপাতালটি পরিদর্শনে যান।

এ সময় হাসপাতালের প্রধান ফটকে তালা ঝুলতে দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন । পরে উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলে হাসপাতালের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, “সরকারি হাসপাতালে অফিস টাইমে বন্ধ থাকা খুবই দুঃখজনক। সাধারণ মানুষ চিকিৎসা সেবা নিতে এসে যদি এমন পরিস্থিতির মুখোমুখি হয়, তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জনের প্রতি অনুরোধ জানান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকিরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কী কারণে ফটক বন্ধ রাখা হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি এলাকায় আলোচনা সৃষ্টি করেছে। স্থানীয়রা সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা।

মাদারীপুর বক্ষব্যাধি হাসপাতালের প্রধান ফটকে তালা। পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মাননীয় সংসদ সদস্য জাহানদার আলী মিয়া।

আপডেট সময় : ০৭:১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬