ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫। বীরগঞ্জে বাসাবাড়ী- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মহিলাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন। হাওরে ব্যবহৃত চায়না দুয়ারি জাল” বন্ধের দাবিতে মামদনেনববন্ধন। রথযাত্রা: ইতিহাস, সনাতন সংস্কৃতির ধারাবাহিকতা, আধ্যাত্মিক দর্শন ও মানবমুক্তির চিরন্তন বার্তা। হরিদাস চন্দ্র তরুণী দাসকে ঘিরে বিতর্ক: আইনের শাসন, ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক প্রজ্ঞার কঠিন পরীক্ষা। কিশোরগঞ্জ মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা। সিলেটে জামায়াত সমর্থিত ১৭ সরকারি আইনজীবীর একযোগে পদত্যাগ। রুদ্ধশ্বাস নাটকীয়তায় ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। উত্তরায় বাসের চাপায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবি সহকর্মীদের। আর্জেন্টিনার বিজয়ে ভোররাত থেকেই ঠাকুরগাঁও চৌরাস্তায় সমর্থকদের আনন্দ-উল্লাস।

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড।

দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার গোলাপগঞ্জ মোড়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৫ মে) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বীরগঞ্জ থানা পুলিশ। এসময় মাদক সেবনরত অবস্থায় দুই যুবককে আটক করা হয়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দীপংকর বর্মন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের অপরাধে ৩৬(১) ধারা অনুযায়ী বড় শীতলাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. শামিম (৩০) এবং সুজালপুর খালপাড়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. নুর আলম (৩০)-কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে মো. সাইফুল ইসলাম বলেন, “মাননীয় জাতীয় সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী বীরগঞ্জ থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ সদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫।

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড।

আপডেট সময় : ১২:৫৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬