ঢাকা ১২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জনসহ স্বাস্থ্য অধিদপ্তরের ৭ কর্মকর্তা বদলি। কোরবানির পশুর চামড়া নিয়ে কোনো অরাজকতা চলবে না : চসিক মেয়র। চট্টগ্রামে ১৯ মে থেকে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা। যশোরের বাঘারপাড়া খাজুরায় আটক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড। রোটারি ক্লাবের সহায়তায় দিনাজপুরে প্রতিবন্ধীদের মাঝে অর্থ বিতরণ। চট্টগ্রামের কষ্ট দূর করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গাইবান্ধায় দৈনিক আইন বার্তা পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার। কঠোর নজরদারিতে চট্টগ্রাম বন্দরে দস্যুতা শূন্যে, ফিরছে আন্তর্জাতিক আস্থা। রাজশাহীর বাঘায় সালিশি সিদ্ধান্ত অমান্য করার প্রতিবাদে ভুক্তভোগীর মানববন্ধন।

রোটারি ক্লাবের সহায়তায় দিনাজপুরে প্রতিবন্ধীদের মাঝে অর্থ বিতরণ।

দিনাজপুরে দরিদ্র প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ী পুরুষ ও মহিলাদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে রোটারি ক্লাব অব বারিধারার আর্থিক সহযোগিতায় ভিউ ফাউন্ডেশন, ঢাকা এবং উত্তরণ প্রতিবন্ধী সংস্থার আয়োজনে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিউ ফাউন্ডেশনের ট্রাস্টি এবং রোটারি ক্লাব অফ বারিধারার সাবেক সভাপতি রোটারিয়ান আলী আশফাক,এফসিএ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি ১০০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে মোট ৪ লাখ ৭০ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব বারিধারা ঢাকার সভাপতি মেহেরুন-এন-ইসলাম এবং দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।

শুভেচ্ছা বক্তব্য দেন ভিউ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ সাইফুল খান শাহিন। অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখেন উত্তরণ প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুল আলম।

বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলতে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও বাড়াতে হবে। ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে আত্মনির্ভরশীল হতে পারেন, সে লক্ষ্যেই এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুধীজন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনামিকা পান্ডে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জনসহ স্বাস্থ্য অধিদপ্তরের ৭ কর্মকর্তা বদলি।

রোটারি ক্লাবের সহায়তায় দিনাজপুরে প্রতিবন্ধীদের মাঝে অর্থ বিতরণ।

আপডেট সময় : ০৬:৫২:১২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬