ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা…..

যশোরের বাঘারপাড়া খাজুরায় আটক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড।

যশোরের খাজুরায় ৫০ বোতল ফেনসিডিলসহ আটক এক মাদক কারণবারির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেজিয়া হাফজা এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মাদক কারণবারি সুরুজ মিয়া মানিকগঞ্জ জেলার শিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের একেন আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি (রাষ্ট্রপক্ষের আইনজীবী) সেলিম রেজা ময়না।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের এক সন্ধ্যায় খাজুরা পুলিশ ক্যাম্পের সদস্যরা খাজুরা ফিলিং স্টেশনের সামনে অবস্থান করছিলেন। এ সময় যশোর থেকে আসা একটি লোকাল বাস সেখানে থামে। বাস থেকে নেমে সুরুজ মিয়া একটি চটের বস্তা নিয়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের সন্দেহ হয়। পুলিশ তাকে দাঁড়াতে বললে তিনি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে বস্তা তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই মাসুদুর রহমান বাঘারপাড়া থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করেন এসআই আমিরুল হক খান। রায়ে আদালত সুরুজ মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা।

যশোরের বাঘারপাড়া খাজুরায় আটক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড।

আপডেট সময় : ১১:১৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬