ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা…..

দিনাজপুরে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

“নীতি নির্ধারণে আস্থা নির্মাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২০ মে,২৬) সকাল সাড়ে ১১:০০টায় জোনাল সেটেলমেন্ট অফিসের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দিনাজপুর আঞ্চলিক অফিস ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।স্বাগত বক্তব্য দেন বিএসটিআই দিনাজপুরের উপ-পরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান মোঃ জুলফিকার আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ আতিকুল ইসলাম, সরকারি পরিচালক (সিএম) জিয়াউল হক, দিনাজপুর পৌরসভার সাবেক প্রকৌশলী নুরুল হুদা এবং দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মনজুর মুর্শেদ সুমন।

আলোচনা সভা সঞ্চালনা করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার হুমায়ুন কবির।সভায় বক্তারা বলেন, শিল্প, বাণিজ্য, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে নির্ভুল পরিমাপ ব্যবস্থা নিশ্চিত করতে মেট্রোলজির গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পরিমাপ ব্যবস্থা নীতি নির্ধারণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং মানসম্মত সেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিএসটিআই দিনাজপুরের উপ-পরিচালক ও অফিস প্রধান মোঃ জুলফিকার আলী জানান, দিনাজপুরে বিএসটিআই’র ল্যাব স্থাপনের জন্য ইতোমধ্যে ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই ল্যাব স্থাপনের কাজ শুরু হবে। এতে এ অঞ্চলের মানুষকে পণ্যের নমুনা পরীক্ষার জন্য রংপুর বা ঢাকায় পাঠাতে হবে না এবং কম সময়ে সেবা পাওয়া সম্ভব হবে।

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ক্ষুদ্র উদ্যোক্তা, বেকারি মালিক সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা।

দিনাজপুরে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

আপডেট সময় : ১০:২৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬