ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫। বীরগঞ্জে বাসাবাড়ী- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মহিলাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন। হাওরে ব্যবহৃত চায়না দুয়ারি জাল” বন্ধের দাবিতে মামদনেনববন্ধন। রথযাত্রা: ইতিহাস, সনাতন সংস্কৃতির ধারাবাহিকতা, আধ্যাত্মিক দর্শন ও মানবমুক্তির চিরন্তন বার্তা। হরিদাস চন্দ্র তরুণী দাসকে ঘিরে বিতর্ক: আইনের শাসন, ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক প্রজ্ঞার কঠিন পরীক্ষা। কিশোরগঞ্জ মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা। সিলেটে জামায়াত সমর্থিত ১৭ সরকারি আইনজীবীর একযোগে পদত্যাগ। রুদ্ধশ্বাস নাটকীয়তায় ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। উত্তরায় বাসের চাপায় দুই সাংবাদিক নিহত, নিরাপদ সড়কের দাবি সহকর্মীদের। আর্জেন্টিনার বিজয়ে ভোররাত থেকেই ঠাকুরগাঁও চৌরাস্তায় সমর্থকদের আনন্দ-উল্লাস।

র‍্যাব-১১ এর মাদক বিরোধী পৃথক অভিযানে নারায়ণগঞ্জ হতে ১১৯ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক।

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

মাদকদ্রব্য নির্মূলে ও মাদকের ভয়াল থাবা থেকে যুব সম্প্রদায়কে রক্ষা করতে র‍্যাব-১১ বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে র‍্যাব-১১ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলের লক্ষ্যে র‍্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং বিভিন্ন সময়ে র‍্যাব-১১ বিপুল পরিমান মাদক উদ্ধারসহ মাদক ব্যবসার সাথে জড়িতদেরকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল ২২ মে ২০২৬ তারিখ বিকাল ৬:০০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন উত্তর ভুইঘর, গিরিধারা এলাকায় অভিযান পরিচালনা করে ৬৮ কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো ১। শাহাবুদ্দিন (৪২), পিতা-মৃত মহিউদ্দিন, মাতা-মৃত নাজমা, সাং-শৈলকুড়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ ২। মোঃ সুমন মিয়া (৩৫), পিতা-আঃ মালেক, মাতা-শামছুননাহার, সাং-পূর্ব কাশিপুর, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীরা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার এর আশেপাশের জেলায় বহন, সরবরাহ এবং বিক্রয় করে আসছে।

পৃথক আরেকটি অভিযানে ২২/০৫/২৬ তারিখ রাত ০৯:০০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর আন্দিরপাড় এলাকায় অভিযানে পরিচালনা করে ৫১ কেজি গাঁজা ও ৮ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত মালামাল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫।

র‍্যাব-১১ এর মাদক বিরোধী পৃথক অভিযানে নারায়ণগঞ্জ হতে ১১৯ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক।

আপডেট সময় : ১১:৫৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬