ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা…..

মাদারীপুরের রাজৈরে ভুল চিকিৎসার অভিযোগে ডাক্তারের বিরুদ্ধে মামলা।

রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের ইউএস মডেল হাসপাতালের ডাক্তার পিযুষ চন্দ্র মন্ডলের ভুল চিকিৎসার কারণে রোগীর চোখ নষ্টের অভিযোগ পাওয়া গেছে । এ বিষয়ে ভুক্তভোগী রোগী মো: দেলোয়ার হোসাইন(৫৫) ডাক্তারের উপযুক্ত শাস্তি ও ক্ষতিপূরণ চেয়ে গত ২০ মে,২০২৬ তারিখে মাদারীপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন । মামলার সূত্রে জানা যায় , রাঘদী গ্রামের মৃত বারেক শেখের ছেলে মো: দেলোয়ার হোসাইন ঠান্ডাজনিত রোগে অসুস্থ হয়ে গত ০১/১১/২০২৪ তারিখে টেকেরহাট বন্দরের ইউএস মডেল হাসপাতালের ডা: পিযুষ চন্দ্র মন্ডলের চেম্বারে যান । ডা: তাকে ৬ থেকে ৭টি টেষ্ট দেন । টেষ্টগুলো দেখে ডা: ছয় ধরণের ঔষধ লিখে দেন । ঔষধে কোনো উপকার না পেয়ে আবার ০১/১২/২০২৪ তারিখে ডাক্তারের স্মরণাপন্ন হন । ডাক্তার তাকে পুনরায় একই ধরনের ঔষধ লিখে দেন । এরপরেও সুস্থ না হওয়ায় তিনি উন্নত চিকিৎসার জন্য ঢাকা পিজি হাসপাতালে ভর্তি হন । সেখানকার ডাক্তারগণ জানিয়েছেন ভুল চিকিৎসা ও ঔষধ সেবনের কারণে আপনার চোখ ক্ষতিগ্রস্থ হয়ে গিয়েছে । রোগী দেলোয়ার হোসাইন জানান , আমি দীর্ঘ তিন মাস পিজি হাসপাতালে চিকিৎসা নিয়ে কোনোরকম সুস্থ হয়ে আমার স্ত্রীসহ ডাঃ পিযুষ চন্দ্রের ইউএস মডেলস্থ চেম্বারে গিয়ে ক্ষতিপূরণ দাবি করলে তিনি সময়ক্ষেপণ করেন। তাই আমার মামলা করতে দেরি হলো । আমি আমার চোখ দিয়ে কিছুই দেখি না । সবসময়ই পানি পড়ে । তাই আমি ডাক্তার পিযুষ চন্দ্র মন্ডলের শাস্তি ও ক্ষতিপূরণ চাই । এ ব্যাপারে ডাক্তার পিযুষ চন্দ্র মন্ডল জানান , আমি মো: দেলোয়ার হোসাইনের ঠান্ডাজনিত রোগের চিকিৎসা দিয়েছি । চোখের চিকিৎসা করিনি।তার চোখের ব্যাপারে আমি কোনো চিকিৎসা দেইনি।তাই এব্যাপারে আমার কোনো দায় আছে বলে আমি মনে করি না।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা।

মাদারীপুরের রাজৈরে ভুল চিকিৎসার অভিযোগে ডাক্তারের বিরুদ্ধে মামলা।

আপডেট সময় : ০৬:২৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬