ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা। ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা…..

দীর্ঘ ১৫ বছর ধরে নিখোঁজ যুবদল নেতা আবু সেলিমের সন্ধান কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ আবু সেলিমের সন্ধান ও সুস্থভাবে পরিবারে ফিরে আসার কামনায় এক আবেগঘন দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে) আছরের নামাজ শেষে আলিপুর চেকপোস্টস্থ ‘মসজিদে বিলাল’-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, ২০১১ সালের ২৯ মে ঢাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন এই জনপ্রিয় যুবনেতা। আজ তার নিখোঁজ হওয়ার দীর্ঘ ১৫ বছর পূর্ণ হলো।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নিখোঁজ আবু সেলিমের পিতা, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আলিপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ। এছাড়াও উপস্থিত ছিলেন সেলিমের দুই পুত্র রাদমির ইসলাম ও মো. সিয়াম হোসেন। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

দোয়া মাহফিলে বক্তারা তাদের আবেগঘন বক্তব্যে বলেন, দীর্ঘ দেড় দশক পার হয়ে গেলেও আজও পর্যন্ত আবু সেলিমের কোনো সন্ধান মেলেনি। পরিবারের অভিযোগ, ২০১১ সালের তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে তাকে রাজনৈতিক উদ্দেশ্যে গুম করা হয়। এরপর বহু বছর পেরিয়ে গেলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ তার কোনো খোঁজ দিতে পারেনি।

“আবু সেলিম ছিলেন এলাকার অত্যন্ত জনপ্রিয়, ত্যাগী ও সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথি। একজন সন্তানের এমন নিখোঁজ থাকা একটি পরিবারের জন্য যে কতটা অসহনীয় কষ্ট ও অনিশ্চয়তার, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। পুরো এলাকাবাসী আজও এই ঘটনায় শোকাহত ও উদ্বিগ্ন।”

তারা দেশে গুম, খুন ও রাজনৈতিক নিপীড়নের সংস্কৃতির তীব্র নিন্দা জানিয়ে অতীতে ঘটে যাওয়া সব গুমের ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার এবং আবু সেলিমসহ সকল নিখোঁজ ব্যক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য বর্তমান প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

মিলাদ মাহফিল শেষে আবু সেলিমের দ্রুত সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে আবু সেলিমের পিতা আলহাজ্ব আব্দুর রউফ অশ্রুসিক্ত চোখে কান্নাজড়িত কণ্ঠে বলেন “হে আল্লাহ, আমার সন্তান আবু সেলিম জীবিত আছে না মারা গেছে আমরা জানি না। তুমি তো সব জানো, দয়া করে আমার সন্তানকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। আর যদি সে মারা গিয়ে থাকে, তবে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। তার মা আজও পথ চেয়ে বসে থাকে—কখন তার বাবা সেলিম ফিরে আসবে। আল্লাহ, তুমি এই মা-বাবার আশা পূরণ করো।”

মোনাজাত চলাকালে মসজিদের ভেতরে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয় এবং উপস্থিত মুসল্লিরা আবেগাপ্লুত হয়ে পড়েন। রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ ও চেয়ারম্যান আব্দুর রউফের একমাত্র পুত্র আবু সেলিমের সন্ধানে কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আকুল আবেদন জানিয়েছে তার পরিবার ও এলাকাবাসী।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

রাজনীতির ঊর্ধ্বে সম্প্রীতির বন্ধন: মহামানব গণেশ পাগল সেবাশ্রমে নতুন কমিটি, নতুন প্রত্যাশা।

দীর্ঘ ১৫ বছর ধরে নিখোঁজ যুবদল নেতা আবু সেলিমের সন্ধান কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আপডেট সময় : ১০:০১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬