ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে। ছয় দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম। নগদে প্রশাসকের ক্ষমতার অপব্যবহার! আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২। কক্সবাজারে পৃথক অভিযানে ৮ হাজার ইয়াবাসহ ২৯৯ লিটার দেশীয় মদ উদ্ধার, আটক ৩। মাদ্রাসার কৃষি শিক্ষকদের গ্রেড বৈষম্য নিরসনে সংশোধিত এমপিও নীতিমালা জারির প্রক্রিয়ায় ঘুষ দাবির অভিযোগ। পদ্মা বাঁচাতে রান ফর পদ্মা নদী সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় ৪০ সংগঠনের পাশে থাকার অঙ্গীকার। কালীগঞ্জে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার। প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু। ফুলের সুগন্ধ থেকে বিকল্প চিকিৎসা, এরোমা থেরাপির ক্রমবর্ধমান জনপ্রিয়তা।

আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২।

বরগুনার আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে এক রাজমিস্ত্রী ও তাকে উদ্ধার করতে গিয়ে আরও এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ইউসুফের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজমিস্ত্রী জাহিদুল ইসলাম হাওলাদার (৪২) এবং ওয়ার্কশপ মালিক জাফর হাওলাদার (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের মাটির নিচে নির্মিত সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে প্রথমে ট্যাংকের ভেতরে প্রবেশ করেন রাজমিস্ত্রী জাহিদুল ইসলাম। কিছুক্ষণ পর ভেতর থেকে তার অচেতন হয়ে পড়ার শব্দ শোনা যায়। তাকে উদ্ধার করতে গিয়ে ট্যাংকের ভেতরে প্রবেশ করেন জাফর হাওলাদার। এরপর তিনিও অচেতন হয়ে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে সেপটিক ট্যাংক ভেঙে দুইজনকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসরোধ বা কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

এদিকে ঘটনার পর থেকে নির্মাণাধীন ভবনের মালিক মাওলানা মো. ইউসুফকে এলাকায় পাওয়া যায়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদৎ মো. হাসনাইন পারভেজ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে।

আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২।

আপডেট সময় : ০২:৩৫:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬