ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
শরীয়তপুরে প্রধান শিক্ষক সুজিত কর্মকারের ওপর বর্বরোচিত হামলা। হত্যা মামলার প্রধান আসামি ও ৩ জন পেশাদার মাদক কারবারী সহ চারজন গ্রেপ্তার। চেয়ারম্যান,এমডি জেলে, নিয়োগপত্র ছাড়াই আইডি কার্ড বিতরণ, মোহনা টিভিতে হচ্ছে কী? মাদারীপুরের রাজৈরে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মাদারীপুরের রাজৈরে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত।  অবৈধ চেয়ারম্যান অপসারণ ও গ্রাহকদের স্বার্থ রক্ষার দাবিতে ইসলামী ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি। নিখোঁজ পুত্র সাইদুলকে ফিরে পেতে বৃদ্ধ মায়ের আহাজারি। মাদক ব্যবসার ভাগ না দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্ত স্বেচ্ছাসেবকদল নেতা মিন্টু পলাতক। বগুড়ায় পরকীয়া প্রেমের টানে সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যু, প্রেমিকা আটক। নির্বাহী প্রকৌশলী এএসএম মুসার বেপরোয়া দুর্নীতিতে নরসিংদী গণপূর্ত বিভাগের কার্যক্রমে স্থবিরতা।

অবৈধ চেয়ারম্যান অপসারণ ও গ্রাহকদের স্বার্থ রক্ষার দাবিতে ইসলামী ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি।

অবৈধ চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম গ্রুপ ও ফ্যাসিস্ট সরকারের দোসরদের বয়কট এবং গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ওসমানীনগরে সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন,২৬) সকাল ১০:০০টায় ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারস্থ Islami Bank Bangladesh PLC শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, ওসমানীনগর এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের গ্রাহকদের স্বার্থ উপেক্ষা করে বিভিন্ন সময়ে বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা ব্যাংকের ভাবমূর্তি ও গ্রাহকদের আস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। তারা ব্যাংকের আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা, গ্রাহকবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা এবং ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার দাবি জানান।

বক্তারা আরও বলেন, গ্রাহকদের ন্যায্য দাবির আন্দোলনে পুলিশি হামলা ও হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধের আহ্বান জানান।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা কিছু সময় অবস্থান কর্মসূচি পালন করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আমানতকারী ও গ্রাহকরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।অবৈধ চেয়ারম্যান অপসারণ ও গ্রাহকদের স্বার্থ রক্ষার দাবিতে ইসলামী ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচী পালন করেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

শরীয়তপুরে প্রধান শিক্ষক সুজিত কর্মকারের ওপর বর্বরোচিত হামলা।

অবৈধ চেয়ারম্যান অপসারণ ও গ্রাহকদের স্বার্থ রক্ষার দাবিতে ইসলামী ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি।

আপডেট সময় : ০১:১৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬