ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাঁধে দুর্নীতির ভুত: চার মাস ধরে আটকে রাখা হয়েছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পের টেন্ডারের ফাইল! নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভাষা কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন। নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন। প্রায় ২০ কোটি টাকার স্থাপনার হদিস নেই, রামেবি ক্যাম্পাসে লুটপাটের অভিযোগ। লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন। আখাউড়ায় বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার একটি স্বপ্নের নাম মর্ম মাধুর্য বসু (তাথৈ) শুভ জন্মদিন, আমাদের প্রাণের আলো। হাওর ভ্রমণ মুহূর্তেই রূপ নিল আজীবনের শোকে। যে বাবা পরিবারের সঙ্গে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন, শেষ পর্যন্ত নিজের জীবন দিয়েই বাঁচিয়ে গেলেন মেয়েকে! কালিগঞ্জ উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে সহকর্মীর হামলায় মেডিকেল টেকনোলজিস্ট আহত একজন শিক্ষকের হাতজোড়, একদল শিক্ষার্থীর কান্না—আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য এক নির্মম প্রশ্ন।

মাদারীপুরে মদ ও ইয়াবাসহ চারজন গ্রেফতার।

মাদারীপুরে  (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ জুন,২৬) জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা মাদারীপুর সদর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে।

ডিবি পুলিশ জানায়, ১০ জুন রাতে সদর উপজেলার পৌর কমিউনিটি সেন্টার এলাকা ও বাদামতলা জনতা ক্লাব সংলগ্ন একটি বাসা থেকে নয়ন সরকার (৩৭), চিরঞ্জিত দাস (৩৩) এর সঙ্গে সংঘাতে জড়িত এক কিশোরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ বোতল বিদেশি মদ ও ৭ বোতল দেশি কেরু মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের পরিমাণ প্রায় ১০ লিটার, যার আনুমানিক মূল্য ৬৯ হাজার টাকা।

এছাড়া একই দিন সন্ধ্যায় থানতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে জাহিদুল সরদার (৩০) নামে এক ব্যক্তিকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এর আগে ইয়াবা বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাঁধে দুর্নীতির ভুত: চার মাস ধরে আটকে রাখা হয়েছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পের টেন্ডারের ফাইল!

মাদারীপুরে মদ ও ইয়াবাসহ চারজন গ্রেফতার।

আপডেট সময় : ০৭:০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬