ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের সাবেক বিতর্কিত ফ্যাসিস্ট প্রতিমন্ত্রী গণপূর্তের শরিফ আহমেদের আস্থাভাজন রাশেদ আহমেদ এখন গুরুত্বপূর্ণ দপ্তর আজিমপুর ডিভিশনে নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ

খালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হামিদুল শাহ আলমের বিএনপিতে যোগদান।

খালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হামিদুল শাহ আলমের বিএনপিতে যোগদান

আজ ১২ জুন ২০২৬ শুক্রবার দুপুর ২:০০ টায় খালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হামিদুল শাহ আলম টেকেরহাটস্থ তার নিজ বাড়িতে প্রায় ৫ শতাধিক নেতা কর্মীসহ মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া কে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন।

সাবেক চেয়ারম্যান হামিদুল শাহ আলম বিগত হাসিনা সরকারের আমলে খালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বিএনপিতে যোগ দিয়ে বলেন, আমি মাননীয় এমপি জাহান্দার আলী মিয়ার প্রতি কৃতজ্ঞ। এমপি মহোদয় আমাকে যা বলবে আমি তাই করবো। এমন কি আমাকে যদি মরতেও বলে আমি তাতে হাসিমুখে মৃত্যুবরণ করবো। আজ থেকে আমি স্বেচ্ছায় আমার নেতাকর্মীসহ বিএনপিতে যোগদান করলাম এবং আমি আমার কর্মী সমর্থক সবাইকে অনুরোধ করছি জাহান্দার আলী মিয়ার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য। তিনি আরো বলেন, মাননীয় এমপি মহোদয় আমার আত্মার আত্মীয়।

এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। তার মধ্যে মাদারীপুর জেলা বিএনপির সদস্য আরিফ হাওলাদার, জীবন বোস, রাজৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবুসহ প্রমুখ নেতৃবৃন্দ।

মাননীয় এমপি জাহান্দার আলী মিয়া বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার দায়িত্ব পালন করতে হবে।

তবে খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হামিদুল শাহ আলমের বিএনপিতে যোগদান নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই মন্তব্য করেছেন বিএনপিরও পরিণতি হবে আওয়ামী লীগের মতো। দীর্ঘদিনের ত্যাগী নেতা কর্মীরা আদৌ কী মূল্যায়িত হবে বিএনপির হাইকমান্ড নেতৃবৃন্দের কাছে। এখন শুধু অপেক্ষার পালা। তবে কেউ কেউ বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

ফতুল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, সহযোগিতার আহ্বান রুহুল আমিন শিকদারের

খালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হামিদুল শাহ আলমের বিএনপিতে যোগদান।

আপডেট সময় : ১১:২৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬