ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ধামইরহাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। কাঁঠালিয়ায় মৎস্য চাষীদের প্রশিক্ষণ সম্পন্ন, ৩২ জন পাচ্ছেন ঋণ সহায়তা। হজযাত্রীর লাগেজ নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ১০। উলিপুর রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন। কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। নির্বাচনী প্রচারণায় ভিন্ন মাত্রা: জালালপুরে আইনজীবী রফিকুল ইসলামের ফ্রি মেডিকেল ক্যাম্প। ভারতীয় পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ মিছিল। ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ ৪৬ হাজার টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইস্কফ সিরাপ আটক। কুমিল্লায় বাংলাদেশ সাংবাদিক সমিতির গুণিজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত।

কুমিল্লায় বাংলাদেশ সাংবাদিক সমিতির গুণিজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত।

কুমিল্লায় বাংলাদেশ সাংবাদিক সমিতির উদ্যোগে গুণিজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৩ জুন ২০২৬) সকাল ১১:০০টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, কুমিল্লা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হাজী আমিন-উর রশী ইয়াছিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

অনুষ্ঠানে সমাজ, শিক্ষা, সংস্কৃতি, সাংবাদিকতা ও মানবকল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের কর্মজীবনের বিভিন্ন অবদান তুলে ধরে বক্তারা বলেন, সমাজের অগ্রগতিতে গুণীজনদের ভূমিকা অনস্বীকার্য। তাঁদের যথাযথ মূল্যায়ন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী হাজী আমিন-উর রশী ইয়াছিন বলেন, দেশের উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করা একটি ইতিবাচক উদ্যোগ। এ ধরনের আয়োজন সমাজে মূল্যবোধ ও সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহিত করে।

বিশেষ অতিথি ইউসুফ মোল্লা টিপু বলেন, গুণীজনদের স্বীকৃতি প্রদান শুধু তাঁদের সম্মানিত করাই নয়, বরং সমাজে তাঁদের অবদানকে নতুনভাবে তুলে ধরার সুযোগ সৃষ্টি করে।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদানের মাধ্যমে তাঁদের কাজকে আরও ব্যাপকভাবে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

কুমিল্লায় বাংলাদেশ সাংবাদিক সমিতির গুণিজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত।

আপডেট সময় : ১২:৫২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬