ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎

কালীগঞ্জে নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টা: সাবেক মেয়র বিজুকে আটকের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল পরিবারের মহিলা ও নেতাকর্মীরা।

ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে জেলা আওয়ামী লীগের সদস্য ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে আটক করে পুলিশ। তবে আটকের পরপরই পুলিশের ওপর চড়াও হয়ে তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছে তার পরিবার ও দলীয় নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া এলাকায় সাবেক মেয়র বিজুর নিজ বাসভবনে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে আড়পাড়ার নিজ বাসভবনে গোপনে নেতাকর্মীদের নিয়ে একটি কর্মসূচির আয়োজন করেছিলেন সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু। সেখানে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে নেতাকর্মীরা একত্রিত হন।

কালীগঞ্জ থানা পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল ডিউটি চলাকালীন সময়ে সাবেক মেয়র বিজুর বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে তাকে আটক করে নিয়ে আসার চেষ্টা করা হলে বাড়ির পাশ থেকে মোস্তাফিজুর রহমান বিজুর পরিবারের সদস্য, বিশেষ করে নারীরা এবং উপস্থিত নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হন এবং তাকে পুলিশের কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নেন।

ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লাল হোসেন জানান, “ডিউটিরত পুলিশ গোপন সংবাদ পেয়ে মোস্তাফিজুর রহমান বিজুর বাড়িতে অভিযান চালায়। নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় তাকে আটক করা হয়েছিল। তবে পুলিশ তাকে নিয়ে আসার সময় তার পরিবারের মহিলারা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়।”

অভিযানের সময় নারী পুলিশ না থাকার সুযোগ নেওয়া হয়েছে উল্লেখ করে ওসি আরও বলেন, “যেহেতু ওই সময় আমাদের সাথে কোনো মহিলা পুলিশ ছিল না, সেই কারণে উপস্থিত মহিলাদের আমরা কিছু বলতে বা তাৎক্ষণিক প্রতিরোধ করতে পারিনি।”

নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি পালন এবং পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে পরবর্তী কঠোর আইনগত ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

কালীগঞ্জে নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টা: সাবেক মেয়র বিজুকে আটকের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল পরিবারের মহিলা ও নেতাকর্মীরা।

আপডেট সময় : ১০:৫৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬