ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
বিশ্বকাপ ফোবিয়া যখন সার্বভৌমত্বকে বিবস্ত্র করে, পীরগঞ্জ তার উৎকৃষ্ট উপমা। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক পিস্তল ও ম্যাগাজিন সহ ১ জন গ্রেফতার। মুন্সিগঞ্জ সদরে নতুন (ওসি হিসেবে মোঃ তছলিম উদ্দিনের যোগদান।। রাজশাহী গোদাগাড়ী মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত। সতীত্বের মূল্য কী অর্থ দিয়ে কেনা যায়? বৈধ বালুমহালের বালু পরিবহন ঠেকাতে সরকারি রাস্তা কেটে ফেলার অভিযোগ। মধুপুরে মাদকবিরোধী মোবাইল কোর্টে অভিযান পরিচালনা করে ৫ জনের ১ বছর কারাদণ্ড প্রদান। সিলেটের গোয়াইন ঘাটে নৌকা চুরির অপবাদে যুবকের দুই চোখ উপড়ে ফেলল দুর্বৃত্তরা। টেন্ডার সিন্ডিকেট, শতকোটি টাকার সম্পদের অভিযোগ ও হত্যা মামলার ছায়া : গণপূর্তের প্রকৌশলী আহসান হাবীবকে ঘিরে নতুন বিতর্ক ! ভুয়া সনদ, ক্ষমতার দাপট ও কোটি টাকার সাম্রাজ্য : গণঅভ্যুত্থানের পরও বহাল তবিয়তে সাবেক ছাত্রলীগ নেতা জামিল হোসেন।

সুনামগঞ্জ জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিলও স্মারকলিপি প্রদান।

সুনামগঞ্জ জেলা সদরের আশপাশে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিল, সমাবেশ এবং জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি প্রদান করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়ন আন্দোলনের আয়োজনে শহর ও শহরতলির বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে সমবেত হন এবং পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে।

অবসরপ্রাপ্ত প্রভাষক চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়ন আন্দোলনের সদস্য সচিব মুনাজ্জির হোসেন সুজন ও যুগ্ম সদস্য সচিব রাজু আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, পৌর বিএনপির আহ্বায়ক জুনেদ আহমদ, আন্দোলনের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মহিবুল ইসলাম, জেলা সুজনের সভাপতি নুরুল হক আফিন্দি, হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি লেখক সুখেন্দু সেন, জেলা সভাপতি ইয়াকুব বখত বহলুল, শিক্ষাবিদ যোগেশ্বর দাস, পরিবেশ আন্দোলনের জেলা সভাপতি আবু নাছার আহমদ এবং জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়া প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরের নিকটবর্তী এমন স্থানে প্রতিষ্ঠা করা, যেখান থেকে জেলার সব উপজেলার শিক্ষার্থীরা সহজে যাতায়াত করতে পারবেন। কিন্তু পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত ইচ্ছা বাস্তবায়নের জন্য সরকারি ক্ষমতার অপব্যবহার করে বিশ্ববিদ্যালয়সহ বড় বড় উন্নয়ন প্রকল্প শান্তিগঞ্জ উপজেলার নিকটবর্তী এলাকায় নেওয়া হয়। এতে জেলা সদরসহ অন্যান্য উপজেলার মানুষ বৈষম্যের শিকার হয়েছেন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ফোবিয়া যখন সার্বভৌমত্বকে বিবস্ত্র করে, পীরগঞ্জ তার উৎকৃষ্ট উপমা।

সুনামগঞ্জ জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিলও স্মারকলিপি প্রদান।

আপডেট সময় : ০৫:০০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬