ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎

২ কেজি গাঁজা ও ৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা ও ৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৩ জুলাই,২৬) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে আখাউড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তিতন শাহ মাজারসংলগ্ন পাকা সড়কে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার চানপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মানিক মিয়া (৩০) এবং নূরপুর গ্রামের মৃত ধন মিয়ার ছেলে সামাল মিয়া (৪৫)।

পুলিশ জানায়, আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) আবদুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী বিশেষ অভিযানে টহল দিচ্ছিলেন।

এ সময় তিতন শাহ মাজারসংলগ্ন এলাকায় দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাদের থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে তাদের কাছে থাকা ব্যাগ থেকে ২ কেজি গাঁজা ও ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আখাউড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, জব্দকৃত মাদকদ্রব্য তালিকাভুক্ত করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, এ বিষয়ে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আখাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার গ্রেপ্তারকৃতদের ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ প্রশাসন।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

২ কেজি গাঁজা ও ৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।

আপডেট সময় : ০৯:৫২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬