ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ:
নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু ডিএমডি ও তাঁর মাকে নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, হুমকির ঘটনায় জিডি কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ খুলনায় মাদক ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৯ মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয় (মন্ত্রণালয়) স্থানান্তরের গল্প: ঢাকার বাস্তবতা….. কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ প্রয়াত নন-পুলিশ সদস্যের পরিবারের পাশে কেএমপি, দুর্গাপূজার উপহার দিলেন পুলিশ কমিশনার গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর  ‎বদলি ও পদায়নে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ!  ‎

নিষেধাজ্ঞার বেড়াজাল ভেঙে সুন্দরবনে প্রবেশ , ৫ জেলের শেষ ঠিকানা কারাগার।

সুন্দরবন অঞ্চলে তিন মাসের প্রবেশ নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ শিকার করার সময় পাঁচ জেলেকে আটক করেছে বন বিভাগ। পরে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়,কোবাদক ফরেস্ট স্টেশনের বন রক্ষীরা টহলের অংশ হিসেবে সুন্দরবনের একটি নদী ও খাল এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় একটি মাছ ধরার ছোট ইন্জিন চালিত ট্রলারে পাঁচ জেলেকে নিষিদ্ধ সময়ে মাছ শিকার করতে দেখে তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের নিকট হতে নিষিদ্ধ ঘাই জাল, মাছ শিকারের সরঞ্জাম সহ ১ টি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়েছে।

জানা গেছে শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে আড়পাঙ্গাশিয়া নদীর টেকের খাল এলাকা হতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন কোবাদক ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা শেখ মোঃ আনিচুর রহমান।

আটককৃত জেলেরা হলেন শ্যামনগর উপজেলার নাপিতখালী গ্রামের সাদ্দাম (৩২) ফরহাদ (২২) আসাদুল (১৯) আমিরুল (২৭) ও আরাফাত (২৪)। এরা ৫ জনই আপন ভাই।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিবছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের নদী-খাল ও বনাঞ্চলে মাছের প্রজনন, বন্যপ্রাণী সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে সব ধরনের প্রবেশ ও মাছ আহরণ নিষিদ্ধ থাকে। এ সময় কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

Tag :
About Author Information

GOURANGA BOSE

জনপ্রিয় সংবাদ

নবীনগরে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

নিষেধাজ্ঞার বেড়াজাল ভেঙে সুন্দরবনে প্রবেশ , ৫ জেলের শেষ ঠিকানা কারাগার।

আপডেট সময় : ০৬:৩৬:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬